ভারত নয়, এবার পাকিস্তান থেকে ২৫ হাজার টন যে পণ্য আসছে বাংলাদেশে
বাংলাদেশ এবার পাকিস্তান থেকে ২৫ হাজার টন চিনি কিনেছে। আগামী মাসেই এই চিনি চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছাবে। এর মাধ্যমে দীর্ঘ কয়েক দশক পর পাকিস্তান থেকে এত বিপুল পরিমাণ চিনি দেশে আসছে। এর আগে বাংলাদেশ মূলত ভারত থেকেই চিনি আমদানি করতো।
পাকিস্তানি সংবাদমাধ্যম 'দ্য নিউজ ইন্টারন্যাশনাল' ৩ ডিসেম্বর প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে জানানো হয়, পাকিস্তান থেকে ২৫ হাজার টন চিনি কিনেছে বাংলাদেশ, যা আগামী মাসে করাচি বন্দর থেকে চট্টগ্রাম বন্দরে পৌঁছাবে। আগে বাংলাদেশ ভারতের কাছ থেকে চিনি আমদানি করতো। তবে, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের অনুমোদনের পর পাকিস্তানের চিনিশিল্প এই বছর প্রায় ৬ লাখ টন চিনি রপ্তানির চুক্তি করেছে।
এর মধ্যে ৭০ হাজার টন চিনি পাঠানো হবে মধ্য এশিয়ার বিভিন্ন দেশে। থাইল্যান্ডও পাকিস্তান থেকে ৫০ হাজার টন চিনি কিনেছে। পাকিস্তানের চিনিকল ব্যবসায়ী মজিদ মালিক জানিয়েছেন, উপসাগরীয় দেশ, আরব রাষ্ট্র এবং আফ্রিকার কয়েকটি দেশও পাকিস্তান থেকে চিনি কেনার চুক্তি করেছে।
প্রতিবেদন অনুযায়ী, চিনি রপ্তানি থেকে পাকিস্তান প্রায় ৪০০-৫০০ মিলিয়ন মার্কিন ডলার আয় করবে। চিনি শিল্প এখন দক্ষিণ এশিয়ার এই দেশের জন্য একটি প্রধান বৈদেশিক মুদ্রা উপার্জনকারী শিল্প হয়ে উঠেছে।
আরও বলা হয়, গত ২ ডিসেম্বর আন্তর্জাতিক বাজারে চিনির দাম প্রতি টনে ৫৩০ মার্কিন ডলারে পৌঁছেছে। একই দিনে পাকিস্তানের ৮০টি চিনিকল উৎপাদন শুরু করেছে।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২২ আগস্ট ২০২৬
- দেশের বাজারে আজকের সোনার দাম
- স্বর্ণের দাম নিয়ে বড় পূর্বাভাস, বাড়বে নাকি কমবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২২ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- পে স্কেলের অপেক্ষা শেষ, সেপ্টেম্বরেই আসছে গেজেট
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
