তাহলে কি ভারতে ট্যুরিস্ট ভিসা বন্ধ হয়ে গেল!
ভারত প্রতি বছর সবচেয়ে বেশি পর্যটক পায় বাংলাদেশ থেকে। তবে গত আড়াই মাস ধরে বাংলাদেশি নাগরিকদের ট্যুরিস্ট ভিসা দেওয়া বন্ধ রেখেছে ভারত। সম্প্রতি ভারত আবারও বাংলাদেশিদের জন্য ভ্রমণ ভিসা দেওয়ার বিষয়ে দুঃসংবাদ দিয়েছে। তারা জানিয়েছে, শিগগিরই বাংলাদেশি পর্যটকদের জন্য ভিসা দেওয়া সম্ভব হবে না। তবে সীমিত সংখ্যায় মেডিক্যাল বা জরুরি পরিস্থিতির জন্য ভিসা ইস্যু করা অব্যাহত থাকবে।
বৃহস্পতিবার ভারত সরকার জানায়, যতদিন না বাংলাদেশে ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত হয়’ এবং ‘অনুকূল পরিবেশ ফিরে আসে’, ততদিন পর্যন্ত ভারত তাদের ভিসা কার্যক্রম স্বাভাবিক করবে না।
ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, "আমরা এখন সীমিত পরিসরে ভিসা প্রদান করছি। যদি কেউ চিকিৎসা বা জরুরি কারণে ভারত আসতে চান, তবে তাদের ভিসা দেওয়া হচ্ছে।" তিনি আরও জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হলে এবং নিরাপদ পরিবেশ ফিরে আসলে আবারও স্বাভাবিকভাবে ভিসা দেওয়া শুরু হবে। তবে যতদিন না বাংলাদেশ পরিস্থিতি স্বাভাবিক এবং নিরাপদ হয়ে ওঠে, ততদিন ভিসা কার্যক্রম স্বাভাবিক হওয়া সম্ভব নয়।
রণধীর জয়সওয়াল বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বলেন, "ধর্মীয় সংখ্যালঘুদের সুরক্ষা দেওয়ার ব্যাপারে যেসব প্রতিশ্রুতি দিয়েছেন, সেগুলি বাস্তবায়ন করুন। তারা যেন নিরাপদ বোধ করেন, সেই ব্যবস্থা নিন।"
আপনার জন্য নির্বাচিত নিউজ
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- সনি নতুন Xperia ফোন আনছে, আসছে Xperia 10 VIII
- চলতি সপ্তাহেই মিলবে টানা ৪ দিনের ছুটি, যেভাবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর; ২৪ আগস্ট ২০২৬
- টেস্ট র্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ
- ৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম টরন্টো এফসি, জানুন ফলাফল
- আইফোন ১৮ প্রো ম্যাক্স কবে আসছে, জানুন সম্ভাব্য সময়
- আজকের সকল দেশের টাকার রেট: ২৪ আগস্ট ২০২৬
- গুগল প্রতি মিনিটে কত টাকা আয় করে জানেন
- ৯০০০mAh ব্যাটারি ও Snapdragon 6s Gen 4-এ আসছে POCO X8 5G
