| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

ব্রেকিং নিউজ ; ত্রিপুরায় বাংলাদেশের দূতাবাসে ভারতীয়দের হা'ম'লা, ছিঁড়ে ফেলা হলো পতাকা

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ ডিসেম্বর ০২ ১৮:৩০:৩৪
ব্রেকিং নিউজ ; ত্রিপুরায় বাংলাদেশের দূতাবাসে ভারতীয়দের হা'ম'লা, ছিঁড়ে ফেলা হলো পতাকা

বাংলাদেশে সংখ্যালঘুদের প্রতি কথিত নির্যাতনের ইস্যুতে ভারত বিক্ষোভ করে আসছে। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ভারতে বিভিন্ন প্রতিবাদ কর্মসূচির মধ্যে এবার ত্রিপুরার আগরতলায় অবস্থিত বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলা চালিয়েছে উগ্রপন্থী ভারতীয়রা। এই হামলার সময় বাংলাদেশি লাল-সবুজ পতাকাটি হেনে হিঁচড়ে ছিঁড়ে ফেলা হয়।

ভারতের ডানপন্থী সংগঠন ‘হিন্দু সংগ্রাম স্মৃতি’ ত্রিপুরায় বাংলাদেশি সহকারী হাই কমিশনে হামলা চালায়, তাদের অভিযোগ ছিল, ইসকনের সাবেক সদস্য চিন্ময় দাস প্রভুকে অবৈধভাবে গ্রেপ্তার করা হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, শান্তিপূর্ণ বিক্ষোভটি যখন সার্টিক হাউসের কাছে মহাত্মা গান্ধীর ভাস্কর্যের সামনে পৌঁছায়, তখন পুলিশ তাদের বাধা দেয়। এক পর্যায়ে পুলিশি ব্যারিকেট ভেঙে বিক্ষোভকারীরা বাংলাদেশি সহকারী হাইকমিশনারের অফিসে প্রবেশ করতে সক্ষম হয়।

ঘটনার পরপরই স্থানীয় কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায়। পশ্চিম ত্রিপুরার এসপি ড. কিরান কুমার এবং ডিজিপি অনুরাগ ধানকার ঘটনাটির তদন্তের নির্দেশ দিয়েছেন।

বিক্ষোভ চলাকালে ছয় সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশি সহকারী হাইকমিশনারের কাছে একটি স্মারক লিপি পৌঁছে দেয়। এ সময় একজন বিক্ষোভকারী দাবি করেন, চিন্ময় দাসের সঙ্গে অমানবিক আচরণ করা হচ্ছে, তাকে খাবার পর্যন্ত দেয়া হচ্ছে না। তিনি বলেন, এটি সম্পূর্ণ অবৈধ এবং অগ্রহণযোগ্য।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...