| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

২২,২১ এবং ১৮ ক্যারেট স্বর্ণ ও রুপার আজকের বাজারদর

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ নভেম্বর ২৮ ১৭:১৮:৩৬
২২,২১ এবং ১৮ ক্যারেট স্বর্ণ ও রুপার আজকের বাজারদর

দেশের বাজারে স্বর্ণের দাম টানা দুইবার কমানোর পর আবার বাড়ানো হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে নতুন মূল্য ঘোষণা করে। এই সিদ্ধান্ত অনুযায়ী আজ (বৃহস্পতিবার, ২৮ নভেম্বর) থেকে স্বর্ণ নতুন দামে বিক্রি হবে। তবে রুপার দাম অপরিবর্তিত থাকবে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম ১ হাজার ১৫৪ টাকা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৩৮ হাজার ৭০৮ টাকায়। একইভাবে, ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৩২ হাজার ৩৯৮ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ১৩ হাজার ৪৯১ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ প্রতি ভরি ৯৩ হাজার ১৬০ টাকায় বিক্রি হবে।

বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করতে হবে। তবে গহনার ডিজাইন ও মান অনুযায়ী মজুরির তারতম্য হতে পারে।

এর আগে, ২৬ নভেম্বর বাজুস সর্বশেষ স্বর্ণের দাম কমিয়েছিল। সেসময় ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ৮২২ টাকা কমিয়ে ১ লাখ ৩৭ হাজার ৫৫৪ টাকা নির্ধারণ করা হয়েছিল।

উল্লেখ্য, ২০২৪ সালে এখন পর্যন্ত স্বর্ণের দাম ৫৫ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩২ বার দাম বাড়ানো হয়েছে এবং ২৩ বার কমানো হয়েছে। ২০২৩ সালে এই সংখ্যা ছিল ২৯।

রুপার বাজারদর

অন্যদিকে, রুপার বাজারদর অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ২ হাজার ৫৭৮ টাকা। এছাড়া, ২১ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৪৪৯ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ১১১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা প্রতি ভরি ১ হাজার ৫৮৬ টাকায় বিক্রি হচ্ছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের মাটিতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজনের সম্ভাবনা জোরালো হয়েছে। সবকিছু ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...