| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

স্থায়ীভাবে পণ্য রপ্তানি বন্ধ করে দিয়েছে ভারত!

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ নভেম্বর ২৭ ১১:২৯:৫৪
স্থায়ীভাবে পণ্য রপ্তানি বন্ধ করে দিয়েছে ভারত!

ভারতের অভ্যন্তরে ট্রাকের স্লট বুকিং বন্ধ থাকায় দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দর দিয়ে মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুর ১২টা থেকে সকল প্রকার পণ্য রপ্তানি বন্ধ করে দিয়েছেন ভারতীয় ব্যবসায়ীরা।

হিলি কাস্টমস কর্মকর্তা শফিউল ইসলাম জানান, মঙ্গলবার দুপুর ১২টার পর থেকে ভারত থেকে কোনো ট্রাক হিলি স্থলবন্দরে প্রবেশ করেনি। তবে, বাংলাদেশ থেকে রপ্তানি স্বাভাবিক রয়েছে। এ কারণে সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত মাত্র ৫টি ট্রাক পণ্য নিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। তিনি আরও জানান, ভারত সরকার পণ্য রপ্তানি বন্ধ রাখার বিষয়ে তাদের কাছে কোনো চিঠি পাঠায়নি এবং তারা সব সময় পণ্য আমদানি ও রপ্তানির জন্য প্রস্তুত রয়েছে।

হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী বলেন, ভারতীয় ট্রাকের অনলাইন স্লট বুকিং বন্ধ রাখার প্রতিবাদে বাংলাদেশে সব ধরনের পণ্য পরিবহন বন্ধ রেখেছেন ভারতের ব্যবসায়ীরা। তিনি জানান, পশ্চিমবঙ্গ সরকার দাম বৃদ্ধির অজুহাতে গত রোববার থেকে পণ্যবাহী ট্রাকের অনলাইন স্লট বুকিং বন্ধ করে দিয়েছে, যার কারণে মঙ্গলবার দুপুর ১২টা থেকে হিলি স্থলবন্দর দিয়ে কোনো পণ্যবাহী ট্রাক প্রবেশ করেনি।

তিনি আরও বলেন, "পশ্চিমবঙ্গ সরকার আলু ও পেঁয়াজবাহী ট্রাকের অনলাইন স্লট বুকিং চালু না করা পর্যন্ত আমরা বাংলাদেশে কোনো রপ্তানির পণ্যবাহী ট্রাক যেতে দেব না। এ বিষয়ে আমরা আমাদের ব্যবসায়ী সংগঠনের সঙ্গে আলোচনা করেছি এবং আমাদের সিদ্ধান্ত হলো অনলাইন স্লট বুকিং চালু করে রপ্তানি করতে হবে, অন্যথায় সব ধরনের পণ্য পরিবহন বন্ধ থাকবে। আমরা রাজ্য ও কেন্দ্রীয় সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি।"

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...