| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

হটাৎ এক খবরে আকাশ ছোয়া বাড়ল আলু-পেঁয়াজের দাম

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ নভেম্বর ২৭ ০৯:৫৭:২৩
হটাৎ এক খবরে আকাশ ছোয়া বাড়ল আলু-পেঁয়াজের দাম

ভারত থেকে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আলু ও পেঁয়াজ আমদানি বন্ধের খবর ছড়িয়ে পড়তেই এই দুই পণ্যের দাম হঠাৎ বেড়ে গেছে। গত ২৪ ঘণ্টায় পেঁয়াজের দাম প্রতি কেজিতে ১০-১৫ টাকা এবং আলুর দাম ৫ টাকা পর্যন্ত বেড়েছে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) রাতে চাঁপাইনবাবগঞ্জের পুরাতন বাজার, নিউমার্কেট এবং শিবগঞ্জ কাঁচাবাজারে ঘুরে এ তথ্য জানা গেছে।

পুরাতন বাজারের পেঁয়াজ ব্যবসায়ী মেহেল আলী জানালেন, ‘‘গতকাল পেঁয়াজ ৭০ থেকে ৭৫ টাকায় বিক্রি করেছি। আর আজ সেটা বেড়ে ৮০ থেকে ৮৫ টাকা হয়েছে।’’

নিউমার্কেট এলাকার শামীম স্টোরের মালিক শামীম বলেন, ‘‘ইন্ডিয়ান পেঁয়াজ গতকাল ৭০ থেকে ৭৫ টাকায় বিক্রি করেছি। আজ বিকেলের পর সেটি ৮০ থেকে ৯০ টাকায় বিক্রি করতে হচ্ছে।’’

সবজি বিক্রেতা শফিকুল ইসলাম মনে করেন, দাম বাড়ার পেছনে ক্রেতাদেরও দায় আছে। তিনি বলেন, ‘‘ভারত থেকে পেঁয়াজ আসবে না শুনে মানুষ বেশি বেশি করে আলু ও পেঁয়াজ কিনছে। ফলে বিক্রেতারা সুযোগ নিয়ে বাড়তি দামে বিক্রি করছে।’’

শিবগঞ্জের জি. এল এন্টারপ্রাইজের মালিক সোহেল ইসলাম বলেন, ‘‘গতকাল থেকেই ভারত থেকে পেঁয়াজ ও আলু আসা বন্ধ রয়েছে। এর ফলে দাম বাড়ছে। এই অবস্থা চলতে থাকলে আরও দাম বাড়তে পারে।’’

সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের পোর্ট ম্যানেজার মাঈনুল ইসলাম জানান, ‘‘গতকাল বন্দর দিয়ে মাত্র তিনটি ট্রাকে আলু এসেছিল। আজ কোনো আলু বা পেঁয়াজ আসেনি। তবে অন্য পণ্যগুলো যথারীতি প্রবেশ করেছে।’’

ভারত থেকে আমদানি বন্ধ হওয়ার খবরে পেঁয়াজ ও আলুর বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে ক্রেতাদের সচেতনতা ও বাজার ব্যবস্থাপনার উপর জোর দিতে হবে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...