| ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

প্রথম আলো কার্যালয়ের সামনে থমথমে উত্তেজনা, বিপুলসংখ্যক পুলিশ এবং সেনাবাহিনীর সদস্য মোতায়েন

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ নভেম্বর ২৫ ০০:৩২:০৬
প্রথম আলো কার্যালয়ের সামনে থমথমে উত্তেজনা, বিপুলসংখ্যক পুলিশ এবং সেনাবাহিনীর সদস্য মোতায়েন

কাওরান বাজারে প্রথম আলো কার্যালয়ের সামনে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে। পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ঘটনাস্থলে বিপুলসংখ্যক পুলিশ এবং সেনাবাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

আন্দোলনকারীদের দাবি, ‘ভারতীয় আগ্রাসন প্রতিরোধে প্রথম আলো ও ডেইলি স্টারের জিয়াফত প্রথম গরু জবেহ’ কর্মসূচি শেষ করে তারা কাওরান বাজার ত্যাগ করবেন। রবিবার রাত পৌনে ৯টার দিকে আন্দোলনকারীদের পক্ষে মীর ফরহাদ এই ঘোষণা দেন।

রাত ৯টার দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মো. সাজ্জাত আলী ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রথম আলো কার্যালয়ে প্রবেশ করেন।

এর আগে সন্ধ্যা সাড়ে ৬টা থেকে আইনশৃঙ্খলা বাহিনী বিক্ষোভকারীদের কয়েক দফা ধাওয়া দেয়। তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। রাত পৌনে ৮টার দিকে প্রথম আলো কার্যালয়ের সামনে থেকে তিনজনকে আটক করা হয়। আটককৃতরা নিজেদের নাম ইউসুফ, শাহরিয়ার জামান ও মো. শফিকুল ইসলাম বলে জানিয়েছেন। এর মধ্যে শাহরিয়ার নিজেকে খেলাফত আন্দোলনের ঢাকা মহানগর কমিটির কেন্দ্রীয় সদস্য সচিব হিসেবে দাবি করেন।

পুলিশ সূত্রে জানা যায়, মোট পাঁচজনকে আটক করা হয়েছে। তবে বাকি দুজনের নাম এখনো জানা যায়নি।

এর আগে দুপুরে প্রথম আলো কার্যালয়ের সামনে ‘ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে গরু জবেহ’ কর্মসূচি শুরু করেন আন্দোলনকারীরা। সেখানে একটি গরু জবাই করে রান্নার আয়োজন করেন তারা। সন্ধ্যার দিকে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার পর আন্দোলনকারীরা জবাই করা গরুর মাংস এবং রান্নার সরঞ্জাম অন্যত্র নিয়ে যান। পরে তারা জানান, অন্যত্র রান্না করে খাবার এখানে আনা হবে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

এশিয়ান গেমসে বাংলাদেশের দল ঘোষণা, অধিনায়ক লিটন

এশিয়ান গেমসে বাংলাদেশের দল ঘোষণা, অধিনায়ক লিটন

নিজস্ব প্রতিবেদক: ২০তম এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

টানা দুই হারে চাকরি হারালেন বাংলাদেশের কোচ!

টানা দুই হারে চাকরি হারালেন বাংলাদেশের কোচ!

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাইপর্বে টানা দুই ম্যাচে হেরে বিপাকে পড়েছে বাংলাদেশ। এমন ...

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ...