আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় এখন ফ্রি গণশৌচাগার!
এক সময় রাজনৈতিক ক্ষমতার অন্যতম কেন্দ্রবিন্দু, যেখানে প্রবেশ করতে প্রায়ই লবিং করতে হতো, সেই আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় এখন একেবারেই বিপর্যস্ত অবস্থায়। গত চার মাসের মধ্যে এর অবস্থা এমনই হয়েছে যে, শুধু প্রবেশ করাই নয়, এর সামনে দিয়ে হেঁটে যাওয়াও দুষ্কর, কারণ দুর্ভাগ্যজনকভাবে তা এখন দুর্গন্ধে ভরা!
রাজধানীর গুলিস্তানে অবস্থিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের বর্তমান পরিস্থিতি সম্পর্কে এভাবেই মন্তব্য করছেন এলাকার ব্যবসায়ী আতাউর রহমান। তিনি বলেন, ‘আগে যেখানে মানুষের ভিড় ছিল, সেখানে এখন আর কিছুই নেই। ৫ আগস্টের ঘটনাতে ছাত্র-জনতার আগুনে এটি ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। এখন এটি অপরাধীদের আখড়া হয়ে গেছে।’
গুলিস্তানে অবস্থিত ১০ তলাবিশিষ্ট এই ভবনের বাইরের দিকে তোলা গেলেও ধ্বংসযজ্ঞের চিহ্ন স্পষ্ট। ভবনের সব মালামাল লুট হয়ে গেছে এবং পোড়া দেয়ালগুলো ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। স্টিলের নামফলকগুলোও খুলে নিয়ে গেছে। এর পরেই পূর্ব পাশের ভবনটি পুড়িয়ে দেওয়া হয়।
৫ আগস্টের পর থেকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়টি পুরোপুরি অরক্ষিত হয়ে পড়েছে। দলের কোনো নেতাকর্মী আর সেখানে আসেন না। ফলে, মাদকসেবী ও ছিন্নমূল মানুষজন সেখানে অবাধে প্রবেশ করে। বর্তমানে, ভবনটির নিচতলা পরিণত হয়েছে একটি গণশৌচাগারে।
ভবনে থাকা কয়েকজন জানান, তারা ওই এলাকায় রিকশা চালান এবং ক্লান্ত হলে ভবনের ওপরের তলায় এসে বিশ্রাম নেন। মাঝে মাঝে খেলাধুলাও করেন। তাদের একজন সোলায়মান বলেন, ‘ভবনের সব আসবাবপত্র চুরি হয়ে গেছে এবং এখনো এর বিভিন্ন অংশের রড কেটে নিয়ে যাচ্ছে কেউ কেউ। এছাড়া, ভবনে কিছু মানুষ নিয়মিত মাদক সেবন করে।’
পথচারী শরীফুল ইসলাম বলেন, ‘আওয়ামী লীগ যেমন কাজ করেছে, তেমনই এর ফল ভোগ করছে। এই ভবন থেকে তারা দেশের মানুষের ওপর নির্যাতনের নকশা আঁকত।’
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২২ আগস্ট ২০২৬
- দেশের বাজারে আজকের সোনার দাম
- স্বর্ণের দাম নিয়ে বড় পূর্বাভাস, বাড়বে নাকি কমবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২২ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- পে স্কেলের অপেক্ষা শেষ, সেপ্টেম্বরেই আসছে গেজেট
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
