| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

শীতের মাঝেই ঘূর্ণিঝড় ও বৃষ্টি নিয়ে নতুন তথ্য দিলেন আবহাওয়া অফিস

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ নভেম্বর ২৪ ০৯:০৬:৫৩
শীতের মাঝেই ঘূর্ণিঝড় ও বৃষ্টি নিয়ে নতুন তথ্য দিলেন আবহাওয়া অফিস

এ সপ্তাহে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে, যার প্রভাব দেশের তিনটি বিভাগে হালকা থেকে মাঝারি বৃষ্টি আনতে পারে। শুক্রবার (২২ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য দিয়েছেন কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক পিএইচডি গবেষক আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ।

তিনি জানান, চলতি সপ্তাহে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় তৈরি হতে পারে, যা ২৬ বা ২৭ নভেম্বর ভারতীয় রাজ্য তামিলনাড়ু ও শ্রীলংকার উত্তর-পূর্ব দিকে আঘাত হানতে পারে। ঘূর্ণিঝড়ের প্রভাবে ২৮ এবং ২৯ নভেম্বর চট্টগ্রাম, বরিশাল এবং খুলনা বিভাগের বেশ কিছু অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

তবে দেশের অন্য অঞ্চলে ঘূর্ণিঝড়ের তেমন কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন পলাশ। তিনি আরও বলেন, ঘূর্ণিঝড়টির প্রভাবে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ এবং ঢাকা বিভাগের জেলাগুলোর ওপর দিয়ে বৃষ্টির সম্ভাবনা নেই।

শৈত্যপ্রবাহের বিষয়ে পলাশ জানান, নভেম্বর মাসে দেশে কোনো বিভাগের ওপর শৈত্যপ্রবাহের আশঙ্কা নেই। এছাড়া, আগামী বছরের এপ্রিলের আগে উত্তর বঙ্গোপসাগরে বিশেষভাবে বাংলাদেশের উপকূলে আর কোনো ঘূর্ণিঝড় আঘাত হানবে না বলেও জানিয়েছেন তিনি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...