| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশিদের ভিসা না উল্টো চরম বিপদে দিয়ে ভারত

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ নভেম্বর ২১ ২১:১২:৩৫
বাংলাদেশিদের ভিসা না উল্টো চরম বিপদে দিয়ে ভারত

ভারত বাংলাদেশি পর্যটকদের ভিসা প্রদান বন্ধ করে বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে। কলকাতায় বাংলাদেশি পর্যটকের সংখ্যা নাটকীয়ভাবে কমে যাওয়ায় স্থানীয় ছোট, মাঝারি ও বড় ব্যবসা প্রতিষ্ঠানগুলো বিপদে পড়েছে। আবাসিক হোটেল, খাবারের দোকান ও ট্যাক্সি চালকরা অর্থনৈতিক সঙ্কটে পড়েছে।

গত ৫ আগস্ট থেকে ঢাকা-নয়াদিল্লির শীতল সম্পর্কের কারণে ভারত পর্যটক ভিসা প্রায় বন্ধ করে দিয়েছে। এতে বাংলাদেশি পর্যটকদেরও জরুরি কাজের প্রয়োজনে ভারতে যাওয়া কঠিন হয়ে পড়েছে। সাধারণত অক্টোবর থেকে জানুয়ারির মাঝামাঝি সময় কলকাতার নিউমার্কেট এলাকার ব্যবসায়ীদের জন্য সবচেয়ে ভালো সময়। এ সময়ে অন্য রাজ্যের পাশাপাশি বাংলাদেশ থেকেও বিপুল সংখ্যক পর্যটক কলকাতায় ভিড় করতেন। কিন্তু এবার এ চিত্র বদলে গেছে দুই দেশের সম্পর্কের টানাপোড়েনের কারণে।

আগস্টের পর থেকে নতুন ভিসা প্রদান বন্ধ থাকায় যারা আগে ভিসা পেয়েছেন, তাদের ভিসার মেয়াদও ডিসেম্বরে শেষ হতে চলেছে। বর্তমানে কলকাতার হোটেল, মার্কেট বা অন্যান্য স্থানে হাতে গোনা কয়েকজন বাংলাদেশি পর্যটক দেখা গেলেও তাদের বেশিরভাগই জুলাইয়ে ভিসা ইস্যু করেছেন।

এই পর্যটক সংকটের প্রভাব শুধু হোটেল ও বিপণীবিতানেই সীমাবদ্ধ নয়, কলকাতা-ঢাকা রুটের সরকারি ও বেসরকারি পরিবহন সেবাও প্রায় বন্ধ হওয়ার পথে। পরিস্থিতি এমনই চলতে থাকলে আগামী জানুয়ারিতে কলকাতা বাংলাদেশি পর্যটকশূন্য হয়ে পড়বে বলে আশঙ্কা করছেন স্থানীয় ব্যবসায়ীরা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...