| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

ব্রেকিং নিউজ : আগামীকাল থেকে ১০০ টাকা লিটারে ভোজ্যতেল, ৩০ টাকা কেজিতে চাল বিক্রি শুরু

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ নভেম্বর ১৯ ২১:২৬:২৫
ব্রেকিং নিউজ : আগামীকাল থেকে ১০০ টাকা লিটারে ভোজ্যতেল, ৩০ টাকা কেজিতে চাল বিক্রি শুরু

স্বল্প আয়ের মানুষের জন্য স্বস্তি নিয়ে আসতে টিসিবি (ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ) রাজধানীতে ট্রাকসেলের মাধ্যমে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি শুরু করছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে টিসিবি।

বুধবার (২০ নভেম্বর) থেকে ঢাকা মহানগরীতে প্রতিটি ভোক্তা সর্বোচ্চ ৩ কেজি করে আলু কিনতে পারবেন। প্রতি কেজি আলুর দাম নির্ধারণ করা হয়েছে ৪০ টাকা। এছাড়া, প্রতি লিটার ভোজ্যতেল বিক্রি হবে ১০০ টাকায়, মসুর ডাল ৬০ টাকায় এবং চাল ৩০ টাকায়। একজন ক্রেতা সর্বোচ্চ ২ লিটার তেল, ২ কেজি মসুর ডাল এবং ৫ কেজি চাল কিনতে পারবেন।

টিসিবির বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাণিজ্য মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এক কোটি নিম্ন আয়ের উপকারভোগী কার্ডধারী পরিবারের জন্য ভর্তুকি মূল্যে পণ্য সরবরাহ কার্যক্রম চালু রয়েছে। এর পাশাপাশি, সাধারণ ভোক্তাদের জন্য ঢাকা মহানগরীতে ৫০টি এবং চট্টগ্রাম মহানগরীতে ২০টি ট্রাকের মাধ্যমে টিসিবির তেল, ডাল ও খাদ্য অধিদপ্তরের চাল সরবরাহ করা হবে।

বুধবার সকাল সাড়ে ৯টায় টিসিবি ভবন, কারওয়ান বাজারে এই কার্যক্রমের উদ্বোধন করবেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...