| ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

আবারও ৬.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে আঘাত

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ নভেম্বর ১৬ ০৯:১২:৫৩
আবারও ৬.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে আঘাত

পাপুয়া নিউগিনিতে শুক্রবার (১৫ নভেম্বর) রাতে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬.৬। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের এই দ্বীপদেশের উপকূলীয় অঞ্চলে ভূমিকম্পটি আঘাত হানে, তবে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, পাপুয়া নিউ গিনির ইস্ট নিউ ব্রিটেন প্রদেশের রাজধানী কোকোপো শহর থেকে প্রায় ১১২ কিলোমিটার দূরে ভূপৃষ্ঠের ৫২.৪ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি রেকর্ড করা হয়েছে।

এর আগে, গত মার্চ মাসে পাপুয়া নিউ গিনিতে ৬.৯ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে, যার ফলে দেশটিতে অন্তত পাঁচজন নিহত ও হাজার হাজার বাড়িঘর ধ্বংস হয়ে যায়। এছাড়া চলতি বছরের এপ্রিল মাসেও ৬.৫ মাত্রার ভূমিকম্প পাপুয়া নিউগিনিকে কেঁপে ওঠায়।

পাপুয়া নিউগিনি ভূমিকম্প প্রবণ একটি দেশ, কারণ এটি প্রশান্ত মহাসাগরের ‘রিং অব ফায়ার’-এ অবস্থিত। এই অঞ্চলে টেকটোনিক প্লেটের ঘর্ষণের ফলে ভূমিকম্পের ঘটনা সাধারণ। ২০২৩ সালের সেপ্টেম্বরেও ৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছিল দেশটি।

পাপুয়া নিউগিনিতে গত কয়েক বছর ধরে একের পর এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। গত বছরের নভেম্বরে ৬.৫ মাত্রার ভূমিকম্পের পর সুনামির সতর্কতা জারি করা হয়নি, তবে এর আগে ২০২২ সালে ৭.৬ মাত্রার ভূমিকম্পে ১০ জন প্রাণ হারান এবং ২০১৮ সালে ৭.৫ মাত্রার ভূমিকম্পে শতাধিক মানুষের মৃত্যু হয় এবং হাজার হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়।

ভূমিকম্পের এসব ঘটনা পাপুয়া নিউগিনির জন্য এক দীর্ঘ ইতিহাসের অংশ, তবে ভূমিকম্পের ঝুঁকি এখনও অব্যাহত রয়েছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

লম্বা ফিফা উইন্ডোতে বাংলাদেশ, আর্জেন্টিনা ও ব্রাজিলের খেলা কবে

লম্বা ফিফা উইন্ডোতে বাংলাদেশ, আর্জেন্টিনা ও ব্রাজিলের খেলা কবে

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপের পর আবারও আন্তর্জাতিক ফুটবলের ব্যস্ততা শুরু হচ্ছে। ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর ...

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমস ২০২৬-এর নারী ফুটবলে নিজেদের পরবর্তী ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় নারী ...