| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

সচিবালয়ে বিশৃঙ্খলা আ'ট'ক ২৬ জন ছাত্রলীগ, যা জানা গেল

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ অক্টোবর ২৫ ০৭:০৯:৪৩
সচিবালয়ে বিশৃঙ্খলা আ'ট'ক ২৬ জন ছাত্রলীগ, যা জানা গেল

এইচএসসি পরীক্ষার ফল বাতিলের দাবিতে নিষেধাজ্ঞা উপেক্ষা করে সচিবালয়ে ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ২৬ জনকে গ্রেফতার করেছে। তাদের প্রত্যেকেই ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ডিএমপির মিডিয়া উইং থেকে একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, শাহবাগ থানায় এই ঘটনার জন্য একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন: মো. জহিরুল ইসলাম (২০), মো. ফয়সাল হাসান (২১), মো. রায়হান হোসেন (২১), মো. রুবেল আহম্মেদ (১৮) সহ আরও ২২ জন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বুধবার বিকেলে ৬০ থেকে ৭০ জন যুবক জোরপূর্বক সচিবালয়ে প্রবেশ করে। তারা সম্প্রতি প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফল বাতিলের দাবি করে নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করে। পুলিশী নিষেধাজ্ঞা উপেক্ষা করে তারা সরকারি কাজে বাধা দেয় এবং সরকারি স্থাপনা ভাঙচুর করে, যার ফলে প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়।

পুলিশ ঘটনার স্থল থেকে ৫৪ জনকে আটক করে, যাদের মধ্যে ২৮ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়। বাকিরা সহ ২৬ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা দায়ের করা হয়েছে। তাদের বিরুদ্ধে বেআইনি সমাবেশের মাধ্যমে সরকারি স্থানে প্রবেশ, দাঙ্গা সৃষ্টি, সরকারি কাজে বাধা প্রদান এবং ভাঙচুরের অভিযোগ আনা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতারকৃত ২৬ জন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সঙ্গে জড়িত।

এদিকে, গত ২৫ আগস্ট ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান স্বাক্ষরিত একটি গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ সচিবালয় ও প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন (যমুনা) এর আশেপাশে সভা, মিছিল ও বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ করা হয়েছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...