| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

ব্যাপক হারে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘ডানা’, সরাসরি দেখে নিন ঝড়ের অবস্থান

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ অক্টোবর ২২ ১৫:১৩:১০
ব্যাপক হারে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘ডানা’, সরাসরি দেখে নিন ঝড়ের অবস্থান

ঘূর্ণিঝড় ‘ডানা’ উপকূলে আঘাত হানতে যেতে পারে প্রাথমিক পূর্বাভাসের তুলনায় অনেক বেশি শক্তিশালী হয়ে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানাচ্ছে, ঘূর্ণিঝড়টির কেন্দ্রে বাতাসের গতিবেগ পৌঁছাতে পারে ঘণ্টায় ১৫০ কিলোমিটার।

ভারতীয় আবহাওয়া দফতরের ২২ অক্টোবর সকালে দেওয়া পূর্বাভাস অনুযায়ী, পশ্চিমবঙ্গ-ওড়িশা সীমানার কাছাকাছি কোনো জায়গায় ঘূর্ণিঝড়টির কেন্দ্র আঘাত হানতে পারে। ২৪ বা ২৫ অক্টোবর সকালে এটি ভূভাগে প্রবেশ করতে পারে।

সমুদ্রে দীর্ঘ সময় অবস্থানের কারণে ঝড়টি প্রাথমিক পূর্বাভাসের থেকে অনেক বেশি শক্তিশালী হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বৃহস্পতিবার দুপুরের পর থেকে বাতাসের দাপট শুরু হবে, এবং রাতের সাথে সাথে ঝড়ের তাণ্ডব বাড়বে।

এছাড়াও, ঝড়ের শক্তিশালী দিকটি পশ্চিমবঙ্গের দিকে থাকায় উপকূলবর্তী ও পার্শ্ববর্তী সব জেলায় ঘণ্টায় ১২০ কিমি বা তারও বেশি গতিতে বাতাস বইতে পারে। এই ঘূর্ণিঝড়ের কারণে দক্ষিণবঙ্গে টানা বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় ‘রেড অ্যালার্ট’ জারি করা হয়েছে। একই দিন ঝাড়গ্রাম, হাওড়া, কলকাতা, এবং উত্তর ২৪ পরগনাসহ দক্ষিণবঙ্গের সব জেলায় হলুদ সতর্কতা থাকবে। এছাড়া উত্তর বঙ্গের তিন জেলা—মালদা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

সরাসরি ডানা ঝড়ের অবস্থান দেখতে এখানে ক্লিক করুণ-

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...