| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

বাস ও টেম্পুর সংঘর্ষে ঘটনাস্থলেই ১২ জনের মৃত্যু

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ অক্টোবর ২১ ১০:০৫:৪১
বাস ও টেম্পুর সংঘর্ষে ঘটনাস্থলেই ১২ জনের মৃত্যু

ভারতের রাজস্থানের ধোলপুর জেলায় একটি স্লিপার বাসের সঙ্গে টেম্পুর সংঘর্ষে অন্তত ১২ জন নিহত হয়েছেন। এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে শনিবার (১৯ অক্টোবর) রাতের দিকে।

রোববার (২০ অক্টোবর) স্থানীয় কর্মকর্তাদের উদ্ধৃত করে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর প্রকাশ করেছে। পুলিশ জানিয়েছে, শিশুদেরসহ ১২ জন প্রাণ হারিয়েছেন এই ঘটনায়।

জেলার বারি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শিব লাহরি মীনা গণমাধ্যমকে জানান, শনিবার রাত ১১টার দিকে একটি স্লিপার বাস ধৌলপুর থেকে জয়পুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে সুনিপুরের কাছে একটি টেম্পুর সঙ্গে সংঘর্ষ ঘটে, যা ভয়াবহ পরিণতি ডেকে আনে।

রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজন লাল শর্মা দুর্ঘটনার বিষয়ে নিশ্চিত করে আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, "ধোলপুরে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণহানির খবর অত্যন্ত বেদনাদায়ক। জেলা প্রশাসনের কর্মকর্তাদের আহতদের জন্য সময়মত এবং যথেষ্ট চিকিৎসা সেবা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।"

এদিকে, রাজস্থানের সাবেক মুখ্যমন্ত্রী এবং কংগ্রেস নেতা অশোক গেহলট শোক প্রকাশ করে এক্স (সাবেক টুইটার) পোস্টে বলেন, "ধোলপুরে সড়ক দুর্ঘটনায় ১২ জনের প্রাণহানির ঘটনা দুঃখজনক। আমি মৃতদের আত্মার শান্তি এবং আহতদের দ্রুত আরোগ্যের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করি।"

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল-আয়ারল্যান্ড ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল-আয়ারল্যান্ড ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে আয়ারল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছে ব্রাজিল। নির্ধারিত ৯০ মিনিটের খেলা ও ...

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম কলম্বাস ক্রু, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম কলম্বাস ক্রু, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এমএলএস কাপের শিরোপা ধরে রাখার স্বপ্নে বড় ধাক্কা খেল লিওনেল মেসির ইন্টার মায়ামি। ...