| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

এই মাত্র পাওয়া ; ভয়াবহ অগ্নিকান্ডে ৩০টি কারখানা পুড়ে ছাই

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ অক্টোবর ২০ ২৩:২৬:১৪
এই মাত্র পাওয়া ; ভয়াবহ অগ্নিকান্ডে ৩০টি কারখানা পুড়ে ছাই

দক্ষিণ কোরিয়ার ইনচন শহরের একটি মেশিনারি তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। প্রবল বাতাসের কারণে আগুন দ্রুত আশপাশের কয়েকটি কারখানায় ছড়িয়ে পড়ে এবং মুহূর্তেই ৩০টিরও বেশি ফ্যাক্টরি পুড়ে যায়। তবে, এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

রোববার (২০ অক্টোবর) স্থানীয় সময় সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।

আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ৫টি হেলিকপ্টার, ৭২টি অগ্নিনির্বাপক গাড়ি এবং ১৯৩ জন কর্মী প্রায় ১১ ঘণ্টা কাজ করেছেন।

এক শ্রমিক বলেন, "আমি অগ্নিকাণ্ডের কাছাকাছি একটি কারখানায় ওভারটাইম কাজ করছিলাম। সেদিন পূর্ব থেকে পশ্চিমে প্রবল বাতাস বইছিল। কালো ধোঁয়া আকাশে কয়েকশ মিটার উচ্চতায় উঠে যায়। হঠাৎ ধোঁয়া আশপাশের এলাকায় ছড়িয়ে পড়লে শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। কিছুক্ষণ পরে আমি কারখানা থেকে দূরে সরে যেতে বাধ্য হই।"

ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানায়, ভয়াবহ আগুনে ৩০টিরও বেশি কারখানা এবং অন্যান্য ভবন পুড়ে গেছে। তবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনো নির্ধারণ করা হয়নি। আগুনের কারণ অনুসন্ধানের কাজও চলছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...