| ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

বাংলাদেশিদের জন্য ভিসা দেওয়া নিয়ে যে নতুন তথ্য জানালো ভারত

প্রবাসী ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ অক্টোবর ১৮ ০৮:০৫:১৮
বাংলাদেশিদের জন্য ভিসা দেওয়া নিয়ে যে নতুন তথ্য জানালো ভারত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গণআন্দোলন শুরু হওয়ার পর ভারত বাংলাদেশে তাদের ভিসা কার্যক্রম সীমিত করে দেয়, যা এখনও পুরোপুরি চালু হয়নি।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রনধীর জসওয়াল বাংলাদেশের ভিসা কার্যক্রমের সর্বশেষ পরিস্থিতি নিয়ে মন্তব্য করেছেন। আজ (১৭ অক্টোবর) বৃহস্পতিবার মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে এক সাংবাদিক তাকে এ বিষয়ে প্রশ্ন করেন।

রনধীর জসওয়াল বলেন, "আমাদের ভিসা কার্যক্রম সীমিত আকারে চলছে। মেডিক্যাল ও জরুরি ভিসা হাই কমিশন থেকে দেওয়া হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হলে এবং পুরোদমে কাজ শুরু করার সুযোগ তৈরি হলে, আমরা তা করবো।"

শেখ হাসিনা সরকারের পতনের পর ভারত প্রতিবছর লাখ লাখ বাংলাদেশিকে ভিসা দেওয়া বন্ধ করে দেয়। আন্দোলন চরমে পৌঁছালে ভারত তাদের জরুরি কর্মকর্তা ছাড়া অন্যদের বাংলাদেশ থেকে ফিরিয়ে নেয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে কিছু কর্মী ঢাকায় ফিরে আসেন, তবে ভিসা সেবা এখনও পুরোপুরি চালু হয়নি।

গত ৩০ সেপ্টেম্বর ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র জানায়, প্রাথমিকভাবে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, সিলেট, এবং খুলনায় ভিসা সেন্টার খোলা হবে। তবে এখনও সবাই ভিসা পাবেন না, কেবল চিকিৎসার জন্য ভারতে যেতে ইচ্ছুক ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হবে। এছাড়াও, আপাতত সীমিত শর্তে বাংলাদেশিদের ভিসা দেওয়া হবে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আজ মাঠে গড়াচ্ছে রোমাঞ্চকর ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচেই ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন করে দল সাজানোর পরীক্ষায় নামতে যাচ্ছে আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন দল গঠনের পরীক্ষায় নামতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...