| ঢাকা, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

ওমানে প্রবাসীদের জন্য সুখবর: মিলছে ৩ বছরের ভিসা

প্রবাসী ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ আগস্ট ১১ ২১:৩৬:১৬
ওমানে প্রবাসীদের জন্য সুখবর: মিলছে ৩ বছরের ভিসা

নিজস্ব প্রতিবেদক: ওমানে বসবাসরত প্রবাসী এবং নাগরিকদের জন্য রেসিডেন্স কার্ড ও আইডি কার্ডের মেয়াদ সংক্রান্ত নিয়মে বড় ধরনের পরিবর্তন এনেছে রয়্যাল ওমান পুলিশ (আরওপি)। নতুন এই নিয়মের ফলে প্রবাসীরা এখন এক থেকে তিন বছরের মেয়াদের রেসিডেন্স কার্ড নিতে পারবেন। এটি তাদের জন্য আরও নমনীয় ও সাশ্রয়ী বিকল্প হিসেবে বিবেচিত হচ্ছে।

প্রবাসীদের জন্য নতুন নিয়ম

সোমবার (১১ আগস্ট) গালফ নিউজের এক প্রতিবেদন থেকে জানা যায়, নতুন নীতিমালা অনুযায়ী, প্রবাসীদের রেসিডেন্স কার্ডের ফি হবে:

* এক বছরের জন্য: ৫ ওমানি রিয়াল

* দুই বছরের জন্য: ১০ ওমানি রিয়াল

* তিন বছরের জন্য: ১৫ ওমানি রিয়াল

যদি কার্ড হারিয়ে যায় বা নষ্ট হয়, তবে নতুন কার্ড পেতে ২০ রিয়াল ফি দিতে হবে। এই পরিবর্তন প্রবাসীদের বারবার ভিসা নবায়নের ঝামেলা থেকে মুক্তি দেবে।

ওমানি নাগরিকদের জন্য পরিবর্তন

ওমানি নাগরিকদের ব্যক্তিগত আইডি কার্ডের মেয়াদ এখন ১০ বছর পর্যন্ত বাড়ানো হয়েছে। এই সময়সীমা তাদের পাসপোর্টের মেয়াদের সঙ্গে মিলিয়ে নির্ধারণ করা হয়েছে। আইডি কার্ড ইস্যু বা নবায়নের জন্য ফি ধরা হয়েছে ১০ রিয়াল। মেয়াদ শেষ হওয়ার ৩০ দিনের মধ্যে কার্ড নবায়ন করা বাধ্যতামূলক।

আরো পড়ুন- মালয়েশিয়ায় ঢুকতে পারছে না বাংলাদেশি

রয়্যাল ওমান পুলিশের প্রধান লেফটেন্যান্ট জেনারেল হাসান বিন মোহসিন আল শ্রাইকি জানিয়েছেন, এই পরিবর্তনগুলো প্রশাসনিক প্রক্রিয়াকে সহজ করবে এবং নাগরিকদের পাশাপাশি প্রবাসী কর্মীদের জন্য আরও সুবিধাজনক সুযোগ তৈরি করবে। ২০২৫ সালের জুন পর্যন্ত ওমানে প্রায় ১৮ লাখ প্রবাসী বসবাস করছেন, যাদের জন্য এই নতুন নিয়মটি সময় ও খরচ উভয় দিক থেকেই বড় স্বস্তি নিয়ে আসবে বলে আশা করা হচ্ছে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

শুরু হল বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ, লাইভ দেখুন এখানে

শুরু হল বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ, লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: ফিফা আসিয়ান কাপ ২০২৬-এ নিজেদের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। মালয়েশিয়ার বিপক্ষে ...

ব্রাজিল-বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা

ব্রাজিল-বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা

আজ মঙ্গলবার টেলিভিশনে থাকছে একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচ। ফুটবল থেকে ক্রিকেট, এশিয়ান গেমস থেকে ফিফা আসিয়ান ...