| ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

পা দিয়ে পড়িক্ষা দিয়ে পেলেন গোল্ডেন জিপিএ-৫

শিক্ষা ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ অক্টোবর ১৭ ০৬:৫৯:৪১
পা দিয়ে পড়িক্ষা দিয়ে পেলেন গোল্ডেন জিপিএ-৫

জন্ম থেকেই দুই হাত নেই, আর দুই পা-র মধ্যে একটি লম্বা ও অন্যটি খাটো। তবে মানিক রহমান কখনও হাল ছাড়েননি। লেখাপড়ায় তার অদম্য ইচ্ছা তাকে এগিয়ে নিয়ে গেছে। পা দিয়ে লিখে এইচএসসি পরীক্ষায় অংশ নেন তিনি।

১৫ অক্টোবর প্রকাশিত ফলাফলে দেখা যায়, মানিক এইচএসসিতে গোল্ডেন জিপিএ-৫ অর্জন করেছেন।

মানিক কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার চন্দ্রখানা গ্রামের মিজানুর রহমান ও মরিয়মের ছেলে। তিনি নীলফামারীর সৈয়দপুর বিজ্ঞান কলেজ থেকে পরীক্ষায় অংশ নেন। ২০২২ সালে ফুলবাড়ী জছিমিঞা মডেল সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসিতেও গোল্ডেন জিপিএ-৫ পেয়েছিলেন। পরীক্ষার ফল বের করার জন্য তিনি পা দিয়ে ল্যাপটপ ব্যবহার করেন।

মানিকের বাবা বলেন, “আমার দুই ছেলে, মানিক বড়। ছোট ছেলে মাহিম নবম শ্রেণিতে পড়ে। মানিকের শারীরিক প্রতিবন্ধকতার জন্য আমরা কখনও দুঃখিত হয়নি। জন্ম থেকেই হাত না থাকার কারণে আমরা তাকে পা দিয়ে লেখার অভ্যাস গড়ে তুলি। মানিক অন্যান্য সুস্থ ছেলেমেয়েদের চেয়ে অনেক মেধাবী। পিইসি, জেএসসি এবং এসএসসিতে গোল্ডেন জিপিএ-৫ পাওয়ার জন্য আমরা গর্বিত।”

তিনি আরো বলেন, “সবাই দোয়া করুন, যেন মানিক সুস্থভাবে জীবনযাপন করতে পারে এবং প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে সফল হতে পারে।”

মানিক বলেন, “দুই হাত নেই, তবুও আল্লাহর রহমতে এইচএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ পেয়েছি। আমি আশা করি, সবার দোয়ায় আমি ভালো একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারব এবং ভবিষ্যতে কম্পিউটার ইঞ্জিনিয়ার হয়ে বাবা-মায়ের স্বপ্ন পূরণ করব।”

সৈয়দপুর বিজ্ঞান কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ বলেন, “মানিক আমাদের কাছে হীরা। তার সাফল্যে সবাই মুগ্ধ। আমরা তার স্বপ্ন পূরণের জন্য দোয়া করি।”

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

চলছে ভারত-ব্রাজিল ম্যাচ, লাইভ দেখুন এক ক্লিকে

চলছে ভারত-ব্রাজিল ম্যাচ, লাইভ দেখুন এক ক্লিকে

নিজস্ব প্রতিবেদক: অপেক্ষার অবসান ঘটিয়ে মাঠে গড়িয়েছে ভারত ও ব্রাজিলের মধ্যকার বহুল প্রতীক্ষিত আন্তর্জাতিক প্রীতি ...

গোল গোল গোল, ভারত বনাম ব্রাজিল ম্যাচ; লাইভ দেখুন এখানে

গোল গোল গোল, ভারত বনাম ব্রাজিল ম্যাচ; লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: কলকাতার সল্টলেক স্টেডিয়ামে ভারতের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে লিড নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ...