এই মাত্র শেষ হল ব্রাজিল-পেরু ম্যাচ, দেখে নিন ফলাফল
ব্রাজিলের ভক্ত-সমর্থকরা দীর্ঘদিন ধরে মন ভরানো ফুটবল দেখেননি। ২০২২ সালের বিশ্বকাপের পর থেকে সেলেসাওরা উত্থান-পতনের মধ্যে দিন কাটিয়েছে। নতুন প্রজন্মের ফুটবলারের উত্থানও ঘটেছে এই সময়ের মধ্যে। ৫ বারের বিশ্বচ্যাম্পিয়নরা কোপা আমেরিকাতেও হতাশ করেছে। তবে বুধবার পেরুর বিপক্ষে ঘরের মাঠে যে ফুটবল উপহার দিয়েছে, তাতে দলটির সমর্থকরা নিশ্চয়ই সন্তুষ্টি পাবেন।
ব্রাজিল পেরুর জালে মারলো ৪ গোল। পেনাল্টি থেকে দুটি গোল করেছেন রাফিনিয়া, এবং অন্য দুই গোল এসেছে আন্দ্রেয়াস পেরেইরা ও লুইজ হেনরিকের পা থেকে। ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে বলিভিয়া ও পেরুকে হারানোর পর এবারই প্রথম টানা দুই ম্যাচে জয় পেল ব্রাজিল। যদিও তারা কিছু ম্যাচে অপরাজিত থাকলেও পরপর দুই ম্যাচে জয় এই সেলেসাওদের জন্য একটি উল্লেখযোগ্য অর্জন।
এদিকে, ভিনিসিয়ুস জুনিয়র অনুপস্থিত ছিলেন এবং শুরুর একাদশে রাখা হয়নি এন্ড্রিককেও, যিনি "বিশ্ময়বালক" তকমা পেয়েছেন। পেরুর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে সবচেয়ে বড় ভরসার নাম রাফিনিয়া, যিনি বার্সেলোনায় দুর্দান্ত ফর্মে রয়েছেন। এবার তিনি জাতীয় দলের জার্সিতেও সেই ধারাবাহিকতা বজায় রেখেছেন, যদিও গোলটি এসেছে পেনাল্টি থেকে।
৩৪ মিনিটে ওই পেনাল্টির সিদ্ধান্ত এসেছে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির মাধ্যমে। তার আগেই ২৪ মিনিটে ব্রাজিল ক্রসবারে হতাশ হয়। সেই মুহূর্তে রাফিনিয়ার দুর্দান্ত ভলি ক্রসবারে ফিরে আসে, অন্যথায় ব্রাজিলের গোলের ব্যবধান আরও বাড়তে পারত। তবে তাদের ভাগ্য ভালো ছিল, কারণ ১১ মিনিটে পেরুর গোলটি অফসাইডের কারণে বাতিল হয়ে যায়।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২২ আগস্ট ২০২৬
- দেশের বাজারে আজকের সোনার দাম
- স্বর্ণের দাম নিয়ে বড় পূর্বাভাস, বাড়বে নাকি কমবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২২ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- পে স্কেলের অপেক্ষা শেষ, সেপ্টেম্বরেই আসছে গেজেট
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
