| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

এক লাফে লাগামহীন তেলের দাম

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ অক্টোবর ১১ ০৭:২৭:১৭
এক লাফে লাগামহীন তেলের দাম

যুক্তরাষ্ট্রে ঘূর্ণিঝড় এবং ইরান থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলার পর বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম এক শতাংশের বেশি বেড়ে গেছে। বৃহস্পতিবার (১০ অক্টোবর) রয়টার্স এ খবর জানিয়েছে।

এই দিন ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১.২০ ডলার বা ১.৬ শতাংশ বেড়ে ৭৭.৭৮ ডলারে পৌঁছেছে। অপরদিকে, ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দামও ১.১৬ ডলার বা ১.৬ শতাংশ বৃদ্ধি পেয়ে ৭৪.৪০ ডলারে দাঁড়িয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যে ঘূর্ণিঝড় মিলটন আঘাত হেনেছে, যেখানে এক-চতুর্থাংশ জ্বালানি স্টেশনে পেট্রোল শেষ হয়ে গেছে।

এছাড়া, ইরান থেকে ইসরায়েলে ১৮০টি ক্ষেপণাস্ত্র হামলার পর বিশ্ব বাজারে তেলের দাম বৃদ্ধি পাচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন, ইসরায়েল যেকোনো সময় ইরানের তেল স্থাপনায় প্রতিশোধমূলক হামলা চালাতে পারে, যা বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...