| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

৫০০, ২০০, ১০০, ৫০, ২০ ও ১০ টাকার নোট থেকে বিশেষ অংশ বাদ

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ অক্টোবর ০৬ ১০:৪৪:১১
৫০০, ২০০, ১০০, ৫০, ২০ ও ১০ টাকার নোট থেকে বিশেষ অংশ বাদ

অন্তর্বর্তী সরকার দেশের সব ধরনের ব্যাংক নোট নতুন করে নকশা করার পরিকল্পনা করছে। অর্থ মন্ত্রণালয় নতুন ডিজাইনের জন্য নির্দেশনা দিয়েছে, ফলে ধারণা করা হচ্ছে নতুন নকশার ব্যাংক নোটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি বাদ দেওয়া হতে পারে।

বর্তমানে কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রা কাঠামোয় ১ হাজার, ৫০০, ২০০, ১০০, ৫০, ২০ ও ১০ টাকার নোট রয়েছে, যা ‘ব্যাংক নোট’ হিসেবে পরিচিত। এছাড়া ৫ টাকা, ২ টাকা ও ১ টাকার কাগুজে নোট এবং ধাতব মুদ্রাও প্রচলিত রয়েছে।

গত ২৯ সেপ্টেম্বর অর্থ বিভাগের ট্রেজারি ও ঋণ ব্যবস্থাপনা অনুবিভাগের উপসচিব এলিশ শরমিন স্বাক্ষরিত একটি চিঠিতে বাংলাদেশ ব্যাংককে নতুন নোটের জন্য নির্দিষ্ট নকশার প্রস্তাব পাঠাতে বলা হয়েছে।

এই অনুরোধে নতুন মুদ্রার নকশার তত্ত্বাবধানকারী বাংলাদেশ ব্যাংকের মুদ্রা ও ডিজাইন অ্যাডভাইজরি কমিটির সুপারিশ গ্রহণ করার জন্য বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের কারেন্সি অ্যান্ড ডিজাইন অ্যাডভাইজরি কমিটির সুপারিশের ভিত্তিতে যত দ্রুত সম্ভব সুনির্দিষ্ট প্রস্তাব অর্থ বিভাগে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সময় প্রচলিত সব নোট ও মুদ্রায় শেখ মুজিবুর রহমানের ছবি ছিল।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...