| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

মুম্বাই ঘেরাও করার লক্ষ্যে হাজারো মুসল্লির পদযাত্রা

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ সেপ্টেম্বর ২৪ ১৯:২৪:২২
মুম্বাই ঘেরাও করার লক্ষ্যে হাজারো মুসল্লির পদযাত্রা

অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমীন দলের সাবেক সংসদ সদস্য ইমতিয়াজ জলিলের নেতৃত্বে বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা মুম্বাইয়ের উদ্দেশ্যে বিশাল পদযাত্রা শুরু করেছেন। সোমবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় শতাধিক যানবাহনে ছত্রপতি সম্ভাজিনগর থেকে তারা মুম্বাইয়ের দিকে যাত্রা করে। বিজেপি বিধায়ক নিতেশ রানে এবং ধর্মগুরু রামগিরি মহারাজের ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির প্রতিবাদে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবিতে এই পদযাত্রা অনুষ্ঠিত হয়। টাইমস অব ইন্ডিয়ার সূত্রে খবরটি জানা গেছে।

প্রায় ১২ হাজার মুসল্লির এই পদযাত্রা মুলুন্ড টোল প্লাজায় পৌঁছানোর পর, তারা জেলা কালেক্টর এবং অন্যান্য কর্মকর্তাদের কাছে নিতেশ রানে এবং ধর্মগুরু রামগিরির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়ার দাবি জানান। পরে তারা সেখানে থেকে সরে যায়।

'তিরিঙ্গা সংবিধান র‌্যালি' নামে এই পদযাত্রাটি সম্ভাজিনগর থেকে শুরু হয়। এতে মারাঠওয়াড়ার বিভিন্ন এলাকা থেকে শত শত যানবাহন যোগ দেয়, যা সমৃদ্ধি সুপার এক্সপ্রেসওয়ে দিয়ে মুম্বাইয়ের দিকে অগ্রসর হয়। এ সময় এক্সপ্রেসওয়েতে যানবাহনের চলাচল বন্ধ হয়ে যায় এবং পুলিশ জানিয়েছে, এই প্রথম সমৃদ্ধি এক্সপ্রেসওয়েতে বড় ধরনের যানজটের সৃষ্টি হয়।

পদযাত্রায় ইমতিয়াজ জলিল কঠোরভাবে নিতেশ রানে এবং রামগিরি মহারাজকে গ্রেপ্তারের আহ্বান জানান এবং ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করার জন্য তাদের প্রতি কঠোর সতর্কবার্তা উচ্চারণ করেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...