| ঢাকা, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

ধারাভাষ্যে সাকিবকে নিয়ে অবিশ্বাস্য মন্তব্য করলেন তামিম

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ সেপ্টেম্বর ১৯ ১৫:৩৭:৩৬
ধারাভাষ্যে সাকিবকে নিয়ে অবিশ্বাস্য মন্তব্য করলেন তামিম

তামিম ইকবাল ধারাভাষ্য নিয়ে বেশ আগ্রহী, এবং ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর কোচিংয়ের পরিবর্তে ধারাভাষ্যকে পেশা হিসেবে নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। যদিও তিনি এখনও টেস্ট ও ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের বিষয়ে কোনো সিদ্ধান্ত জানাননি, ইতিমধ্যে ধারাভাষ্যে তাকে পুরোপুরি সক্রিয়ভাবে দেখা যাচ্ছে।

এর আগে বিভিন্ন আন্তর্জাতিক ম্যাচে অতিথি ধারাভাষ্যকার হিসেবে কাজ করলেও, এবার ভারত সিরিজে পুরো সময়জুড়ে ধারাভাষ্য দেবেন সাবেক এই টাইগার অধিনায়ক। এ সিরিজে তার সঙ্গে আছেন আতহার আলী খান ও হার্শা ভোগলে।

ধারাভাষ্যের এক পর্যায়ে সহ-ধারাভাষ্যকার হার্শা ভোগলের এক প্রশ্নের জবাবে সাকিব আল হাসানকে নিয়ে তামিম বলেন, "সাকিব বোলিংয়ে অসাধারণ পারফর্ম করছে। পাকিস্তান সিরিজে যদিও খুব বেশি উইকেট নেয়নি, তবে তার বোলিং ছিল দুর্দান্ত। তবে ব্যাটিংয়ে কিছুটা সমস্যা হচ্ছে, সাম্প্রতিক সময়ে সাকিবকে ব্যাট হাতে সংগ্রাম করতে দেখা যাচ্ছে।"

ভোগলে আরও বলেন, তার মতে সাম্প্রতিক সময়ে সবচেয়ে বেশি উন্নতি করা খেলোয়াড় মেহেদী হাসান মিরাজ। পাকিস্তানের বিপক্ষে সিরিজ সেরার পুরস্কার জয়ী মিরাজকে ভবিষ্যতের সাকিব হিসেবেও দেখা হচ্ছে। টাইগারদের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহেও সম্প্রতি এমন মন্তব্য করেছেন।

এই প্রসঙ্গ ধরে ভোগলে তামিমের মতামত জানতে চান। তামিম কিছুটা ভেবে বলেন, মিরাজ বর্তমানে ব্যাট হাতে নিয়মিতভাবে রান করছেন। পেস এবং স্পিন উভয় বলেই তিনি স্বচ্ছন্দ। অন্যদিকে, সাকিব ব্যাটিংয়ে সমস্যায় পড়ছেন। তাই তামিম মনে করেন, সাকিবের জায়গায় মিরাজকে ব্যাটিং অর্ডারে উপরে এনে চেষ্টা করা যেতে পারে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...