| ঢাকা, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

পেঁয়াজের নতুন দাম নির্ধারণ, এক লাফে যত কমলো

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ সেপ্টেম্বর ১৭ ১২:২৯:২৪
পেঁয়াজের নতুন দাম নির্ধারণ, এক লাফে যত কমলো

পেঁয়াজ রপ্তানিতে আরোপিত ৪০ শতাংশ শুল্ক কমিয়ে ২০ শতাংশ করা হয়েছে। শুক্রবার ভারতের বৈদেশিক বাণিজ্য নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ ‘ডিরেক্টরেট জেনারেল অব ফরেন ট্রেড’ শুল্ক হ্রাসের এ সিদ্ধান্ত ঘোষণা করে। এর ফলে এখন ভারতীয় ব্যবসায়ীরা যেকোনো দামে পেঁয়াজ রপ্তানি করতে পারবেন। শনিবার এই তথ্য প্রকাশ্যে আসে।

এ ঘোষণার প্রভাব শনিবারই দেশের বাজারে দেখা গেছে। খুচরা বাজারে পেঁয়াজের দাম এক লাফে ১০-১৫ টাকা কমে গেছে। ব্যবসায়ীদের মতে, আগামী এক সপ্তাহের মধ্যে দাম আরও কমবে।

সূত্র জানায়, অভ্যন্তরীণ বাজারে দাম বাড়ায় ভারত এক পর্যায়ে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয়। কিন্তু এ বছরের মে মাসে রপ্তানি নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর পেঁয়াজের ন্যূনতম রপ্তানিমূল্য ৫৫০ ডলার নির্ধারণ করা হয় এবং রপ্তানিতে ৪০ শতাংশ শুল্ক আরোপ করা হয়।

ভারতের এই নতুন সিদ্ধান্তের পর দেশের স্থলবন্দরগুলোতে পেঁয়াজের দাম কমতে শুরু করেছে, যার প্রভাব পড়েছে রাজধানীর বাজারেও। শনিবার আমদানি করা পেঁয়াজের দাম ১০০-১০৫ টাকায় নেমেছে, যা শুক্রবার ১২০ টাকা ছিল। দেশি পেঁয়াজ এখনও ১১০-১২০ টাকায় বিক্রি হচ্ছে।

শ্যামবাজারের পাইকারি ব্যবসায়ী শংকর চন্দ্র ঘোষ জানান, ভারত পেঁয়াজ রপ্তানির ন্যূনতম মূল্য শর্ত তুলে নেওয়ার খবর পেয়েছেন। শুল্ক হ্রাসের ঘোষণাও এসেছে। এখন দেখা যাবে, ভারতীয় ব্যবসায়ীরা কী মূল্যে পেঁয়াজ রপ্তানি করবেন। এর ভিত্তিতে তারা সাড়া দেবেন।

হিলির বাজারেও একই চিত্র। ভারতের নাসিক ও ইন্দোর পেঁয়াজ ৮৪-৮৬ টাকায় বিক্রি হচ্ছে, আর দেশি পেঁয়াজ ৯৫-১০০ টাকায় পাওয়া যাচ্ছে, যা গত সপ্তাহের তুলনায় ১০ টাকা কম।

ভারত বিশ্বের অন্যতম বৃহত্তম পেঁয়াজ রপ্তানিকারক দেশ, যার প্রধান ক্রেতারা হলো বাংলাদেশ, মালয়েশিয়া, নেপাল এবং সংযুক্ত আরব আমিরাত। এছাড়া মধ্যপ্রাচ্য ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশেও ভারতীয় পেঁয়াজ রপ্তানি করা হয়।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

বিকাল ৩ টায় বাংলাদেশ বনাম মালয়েশিয়ার ম্যাচ: ফ্রিতে যেভাবে দেখবেন

বিকাল ৩ টায় বাংলাদেশ বনাম মালয়েশিয়ার ম্যাচ: ফ্রিতে যেভাবে দেখবেন

ক্রীড়া প্রতিবেদক: অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে আজ ঐতিহাসিক মিশন শুরু করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল ...

৮০ মিনিটের খেলা শেষ, ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: লাইভ দেখুন এখানে

৮০ মিনিটের খেলা শেষ, ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: লাইভ দেখুন এখানে

ব্রাজিল ০-১ অস্ট্রেলিয়া আন্তর্জাতিক প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে কঠিন পরিস্থিতিতে পড়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। টাউনসভিলের কুইন্সল্যান্ড ...