| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

দেউলিয়ার পথে ১০ ব্যাংকের নাম ঘোষণা

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ সেপ্টেম্বর ১৬ ১৩:৩৩:২২
দেউলিয়ার পথে ১০ ব্যাংকের নাম ঘোষণা

বাংলাদেশের ব্যাংকগুলোকে ঋণের মানের ভিত্তিতে নির্দিষ্ট পরিমাণ অর্থ জামানত (প্রভিশন) হিসেবে সংরক্ষণ করতে হয়, যাতে ঋণ খেলাপি না হয় এবং আমানতকারীদের স্বার্থ সুরক্ষিত থাকে। এই প্রক্রিয়ায় ব্যাংকগুলো তাদের মুনাফা বা শেয়ারহোল্ডারদের মূলধন থেকে অর্থ বরাদ্দ করে।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে দেখা গেছে, ১০টি সরকারি ও বেসরকারি ব্যাংক এই প্রয়োজনীয় প্রভিশন বজায় রাখতে ব্যর্থ হয়েছে। এর মধ্যে রয়েছে রাষ্ট্রায়ত্ত বেসিক ব্যাংক, অগ্রণী ব্যাংক, রূপালী ব্যাংক এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক (বিডিবিএল)। এছাড়া বেসরকারি খাতের বাংলাদেশ কমার্স ব্যাংক, ঢাকা ব্যাংক, আইএফআইসি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, সাউথইস্ট ব্যাংক এবং স্ট্যান্ডার্ড ব্যাংকও রয়েছে। এই ব্যাংকগুলোর প্রভিশন ঘাটতি ৩১,৫৪৮ কোটি টাকা ছাড়িয়েছে।

বিশ্বব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন এ প্রসঙ্গে জানান, খারাপ ঋণের বিপরীতে প্রভিশন রাখা বাধ্যতামূলক। খেলাপি ঋণের পরিমাণ বাড়লে সেই অনুযায়ী প্রভিশন বাড়ানো প্রয়োজন। প্রভিশন না বাড়ালে ঘাটতি আরও বাড়বে, যা স্বাভাবিক।

দেউলিয়াত্বের দিকে যাচ্ছে এমন ব্যাংকগুলো হলো:

১. ন্যাশনাল ব্যাংক

২. অগ্রণী ব্যাংক

৩. বিডিবিএল

৪. ঢাকা ব্যাংক

৫. সাউথইস্ট ব্যাংক

৬. বেসিক ব্যাংক

৭. রূপালী ব্যাংক

৮. বাংলাদেশ কমার্স ব্যাংক

৯. আইএফআইসি ব্যাংক

১০. স্ট্যান্ডার্ড ব্যাংক।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

রাত সাড়ে ৯ টায় আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, সরাসরি যেভাবে দেখবেন

রাত সাড়ে ৯ টায় আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, সরাসরি যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে আজ রাতে গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও মোজাম্বিক। গ্রুপ ...

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম কলম্বাস ক্রু, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম কলম্বাস ক্রু, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এমএলএস কাপের শিরোপা ধরে রাখার স্বপ্নে বড় ধাক্কা খেল লিওনেল মেসির ইন্টার মায়ামি। ...