| ঢাকা, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের বাকি আর মাত্র ৬ টেস্ট, যে সমীকরণে যেতে পারে লর্ডসের ফাইনালে

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ সেপ্টেম্বর ০৮ ১৫:১৫:২৪
টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের বাকি আর মাত্র ৬ টেস্ট, যে সমীকরণে যেতে পারে লর্ডসের ফাইনালে

টেস্ট চ্যাম্পিয়নশিপের আগের দুই আসরে তলানিতে থাকা বাংলাদেশ এখন আরও ভালো কিছু করার স্বপ্ন দেখছে। প্রথম টুর্নামেন্টে বাংলাদেশ কোনো ম্যাচ জিততে না পারলেও পরের টুর্নামেন্টে একটি জয় পায় বাংলাদেশ। তবে নাজমুল হোসেন শান্তর অধীনে বাংলাদেশ এখন পর্যন্ত এই টুর্নামেন্টে ক্রিকেট ভক্তদের কাছে দারুণ প্রতিশ্রুতি দেখিয়েছে। গত সিরিজে ঘরের মাঠে পাকিস্তানের কাছে ২-০ ব্যবধানে সিরিজ হেরেছিল টাইগাররা।

ঘরের বাইরে এই সিরিজ জয়ের পর বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার সম্ভাবনা অনেকটাই উজ্জ্বল হয়েছে। টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট শতাংশ অনুযায়ী বাংলাদেশ বর্তমানে চতুর্থ স্থানে রয়েছে। ৩টি জয়ে ৩৬ পয়েন্ট কিন্তু ধীর গতির কারণে ৩ পয়েন্ট কাটা হয়েছে।

সম্ভাব্য ৭২ পয়েন্ট থেকে বাংলাদেশের অর্জন ৩৩ পয়েন্ট। শতাংশ হিসেবে ৪৫ দশমিক ৮৩ পয়েন্ট নিয়ে চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা আছে ভারত, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের ঠিক পেছনে। এই মুহূর্তে টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে শীর্ষে আছে ভারত। যাদের পয়েন্ট শতাংশ ৬৮.৫২ আর দুইয়ে থাকা অস্ট্রেলিয়ার পয়েন্ট ৬২.৫০। দল দুটিই বোর্ডার-গাভাস্কার ট্রফিতে নিজেদের মধ্যে মুখোমুখি হবে অস্ট্রেলিয়ার মাটিতে।

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সামনে বাকি আরও ৬ টেস্ট। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোমে দুই টেস্টের একটি সিরিজ বাংলাদেশের জন্য অপেক্ষা করছে। আইসিসির এফটিপিতে সেই টেস্টের উল্লেখ থাকলেও এখন পর্যন্ত এর সূচি প্রকাশ করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এর বাইরে সেপ্টেম্বরেই ভারতের বিপক্ষে দুই টেস্টের এক সিরিজ আছে। নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আছে আরও দুই টেস্ট।

সংখ্যাতত্ত্বের জটিল হিসেব বলছে, পরের ৬ টেস্ট থেকে বাংলাদেশের অন্তত ৫ টেস্টেই জয় দরকার। স্লো-ওভার রেটের জরিমানা এড়িয়ে এই ৫ টেস্টে জয় পেলে বাংলাদেশের ঝুলিতে যুক্ত হবে ৬০ পয়েন্ট। সেক্ষেত্রে বাংলাদেশের পয়েন্ট হবে ৯৩। সম্ভাব্য ১৪৪ পয়েন্ট থেকে ৯৩ পয়েন্ট নিয়ে বাংলাদেশের শতাংশ ভিত্তিতে পয়েন্ট হবে ৬৪.৫৮।

পূর্বের দুই বছরের হিসেব বলছে, এমন শতাংশের ভিত্তিতে বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা সম্ভব। তবে সম্ভাবনা মোটে ১০ শতাংশ। সবচেয়ে বেশি ৮০ শতাংশ সম্ভাবনা আছে ভারতের। শীর্ষে থাকা দলটির সামনে বাকি আরও ১০ ম্যাচ। সেখান থেকে অন্তত ৫ ম্যাচে জয় পেলেই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলবে রোহিত শর্মার দল।

অস্ট্রেলিয়ার সম্ভাবনা আছে ৭০ শতাংশ। পরের ৭ ম্যাচ থেকে অন্তত ৪ জয় দরকার অজিদের। সম্ভাব্যতার নিরিখে এরপরেই আছে নিউজিল্যান্ড। ৮ ম্যাচ থেকে ৬ জয় দরকার টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম আসরের চ্যাম্পিয়নদের। ২৫ শতাংশ সম্ভাবনা আছে শ্রীলঙ্কার। লর্ডসে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে লঙ্কানদের ৯ ম্যাচ থেকে জিততে হবে ৬ ম্যাচে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

আইপিএল ২০২৭ নিলামের তালিকায় নেই মুস্তাফিজ

আইপিএল ২০২৭ নিলামের তালিকায় নেই মুস্তাফিজ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৭ মৌসুমের নিলাম ঘিরে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য এসেছে একটি অপ্রত্যাশিত খবর। ...

আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিচ্ছেন মুশফিক

আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিচ্ছেন মুশফিক

আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিচ্ছেন মুশফিক, শেষ ম্যাচ ইংল্যান্ড সিরিজে নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ক্রিকেটের দীর্ঘ এক ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম কলম্বাস ক্রু: জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম কলম্বাস ক্রু: জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ম্যাচের নির্ধারিত ৯০ মিনিটে কোনো দলই গোলের দেখা পায়নি। মনে হচ্ছিল, মেজর লিগ ...

বিশ্বকাপ জেতার মতো শক্তিশালী দল নেই ব্রাজিলের

বিশ্বকাপ জেতার মতো শক্তিশালী দল নেই ব্রাজিলের

নিজস্ব প্রতিবেদক: একসময় বিশ্বকাপের অন্যতম বড় দাবিদার ছিল ব্রাজিল। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন দলটি সর্বশেষ শিরোপা জিতেছিল ...