| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

রাওয়ালপিন্ডিতে শেষ দিনে যে রেকর্ড গড়ার ইতিহাসের অপেক্ষায় বাংলাদেশ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ সেপ্টেম্বর ০২ ২০:০৭:৪৪
রাওয়ালপিন্ডিতে শেষ দিনে যে রেকর্ড গড়ার ইতিহাসের অপেক্ষায় বাংলাদেশ

রাওয়ালপিন্ডি টেস্ট জিততে বাংলাদেশের আরও ১৪৩ রান দরকার। অন্যদিকে পাকিস্তানের দরকার ১০ উইকেট। পঞ্চম দিনে এই রানের টার্গেট সহজ মনে হলেও কাজটা মোটেও সহজ না। আবারও বৃষ্টিও হতে পারে। দিনে মোট ওভার কমাতে পারে। সামগ্রিকভাবে, রাওয়ালপিন্ডি শেষ দিন উত্তেজনার অপেক্ষায় রয়েছে।

চতুর্থ দিন শেষে দ্বিতীয় ওভারে ৭ ওভারে বিনা উইকেটে ৪২ রান সংগ্রহ করে বাংলাদেশ। যা বাংলাদেশের জন্য খুবই ভাল একটা প্লাস পয়েন্ট। ৩১ রান করে উইকেটে আসেন জাকির হাসান। অপর অপরাজিত ব্যাটসম্যান সাদমান ইসলামের সংগ্রহ ৯ রান।

১৮৫ রানের টার্গেট তাড়া করতে নেমে চতুর্থ দিনের শেষ বিকেলে বাংলাদেশ দারুণ শুরু করে। বিশেষ করে জাকির হাসান শুরু থেকেই কড়া মেজাজে ব্যাটিং করছেন। ম্যাচ জয়ের জন্য এটি প্রয়োজন ছিল বাংলাদেশের জন্য। কাজ টা আরো সহজ হত যদি বৃষ্টির বাধা হয়ে না দাঁড়াত। জাকিরের ব্যাট থেকে আসে ২ টি চার ও ২ টি ছক্কা। মোট, ১৩৪ স্ট্রাইকা রেটে ব্যাট করেছেন তিনি।

অন্যদিকে সাদমান জাকিরকে যোগ্য সহযোগিতা করেছেন। তিনি একটি টেস্ট মেজাজে ব্যাটিং করেন। দুই ওপেনারের জোরে জয়ের পথ কিছুটা সহজ করল বাংলাদেশ। আলোর অভাব বাঘের উড়ান শুরুতে বাধা দেয়।

চা বিরতির পর মাত্র ১ ওভার খেলা হলো। রাওয়ালপিন্ডির আকাশে কালো মেঘ দেখা যায় এবং স্টেডিয়ামের সমস্ত ফ্লাডলাইট জ্বলছিল। কিন্তু ম্যাচের জন্য প্রয়োজনীয় আলো না থাকায় রেফারিরা ম্যাচ বন্ধ করে দেন।

কিছুক্ষণ পরই নামে বৃষ্টি। তখনই দিনের খেলা প্রায় ঘণ্টা দেড়েক বাকি ছিল। তবে ভারী বৃষ্টি হওয়ায় আউট ফিল্ডে পানি জমে। বৃষ্টি থামলেও মাঠ খেলার উপযুক্ত করতে আরো বেশ কিছু সময় লাগবে, এ কারণে দিনের খেলা এখানেই শেষ করেন আম্পায়াররা। আগামীকাল বাংলাদেশ বাকি ১৪৩ রান করলে রেকর্ড বুকে জায়গা করে নেবে বাংলাদেশ। প্রথম বারের মত পাকিস্তানের মাটিতে পাকিস্তান কে হোয়াইটাশ করবে বাংলাদেশ।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...