| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

বন্যা পরিস্থিতি ব্যাপক অবনতি ৪৯ জনের করুণ প্রাণহানি

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ আগস্ট ২৭ ০৭:০৯:৪৮
বন্যা পরিস্থিতি ব্যাপক অবনতি ৪৯ জনের করুণ প্রাণহানি

পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় প্রবল বর্ষণ ও আকস্মিক বন্যায় অন্তত ৪৯ জনের মৃত্যু হয়েছে। সোমবার (২৬ আগস্ট) দেশটির জাতীয় জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (নেমা) এ তথ্য নিশ্চিত করেছে।

ভারতীয় সংবাদপত্র ‘দ্য ইন্ডিয়ান টাইমস’-এর প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, নাইজেরিয়ায় ভারী বর্ষণে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। বন্যার পানিতে তলিয়ে গেছে অনেক ঘরবাড়ি।

এখন পর্যন্ত ৪৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। হাজার হাজার মানুষ গৃহহীনও হয়েছে। ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট এজেন্সির মুখপাত্র মানজো ইজেকিয়েল রয়টার্সকে এক সাক্ষাৎকারে বলেছেন, বন্যার কারণে উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য জিগাওয়া, আদামাওয়া এবং তারাবাতে ব্যাপক ক্ষতি হয়েছে। কমপক্ষে ৪১০০০ জন বাসিন্দা বাস্তুচ্যুত হয়েছেন।

এদিকে দেশটির প্রায় ৬৯৩ হেক্টর কৃষিজমি বন্যার পানিতে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় আবহাওয়া অধিদফতর জানিয়েছে, দেশটির ৩৬টি রাজ্যের মধ্যে অন্তত ৩১টি রাজ্য ‌‌বন্যার উচ্চ ঝুঁকিতে রয়েছে। এর আগে ২০২২ সালে নাইজেরিয়া ভয়াবহ বন্যার মুখোমুখি হয়।

সে সময় দেশটিতে বন্যায় ৬ শতাধিক মানুষের মৃত্যু এবং প্রায় ১৪ লাখ মানুষ বাস্তুচ্যুত হন। এছাড়াও ৪ লাখ ৪০ হাজার হেক্টর কৃষিজমির ফসল বন্যার পানিতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

নিজস্ব প্রতিবেদক: লা লিগার ম্যাচে এলচের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচে প্রতিপক্ষকে কোনো গোলের ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...