| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশের শীর্ষে তামিমকে হারিয়ে এখন শুধু মুশফিকের রাজত্ব

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ আগস্ট ২৪ ২১:২২:১৬
বাংলাদেশের শীর্ষে তামিমকে হারিয়ে এখন শুধু মুশফিকের রাজত্ব

পাকিস্তানের বিপক্ষে আজ অনেক রেকর্ড গড়ছে বাংলাদেশ দল। এই রেকর্ডের পিছনে কারিগর মুশফিকুর রহিম। পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে তিনি ১৯১ রান করেছেন। এর সাথে সাথে নিজের করে নিয়েছেন অনেক রেকর্ড।

চতুর্থ দিনের শেষ সেশনে নিশ্চিত ডাবল সেঞ্চুরির মুখোমুখি হন মুশফিক। তবে ১৯১ রানে মোহাম্মদ আলীর বলে রিজওয়ানের হাতে ক্যাচ দিয়ে ফিরে আসেন তিনি। ৯ রানে টেস্ট ক্যারিয়ারের চতুর্থ ডাবল সেঞ্চুরি মিস করেন এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান।

দুটি ডাবল সেঞ্চুরি মিস করলেও বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে মুশফিক এক অনন্য রেকর্ড গড়েছেন। দেশের বাইরে টেস্ট ম্যাচে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ সেঞ্চুরি তার।

এর আগে বাংলাদেশের টেস্টে দেশের বাইরে সর্বোচ্চ চারটি সেঞ্চুরি করেছিলেন ওপেনার তামিম ইকবাল ও মুশফিক। আজ রাওয়ালপিন্ডিতে সেঞ্চুরি করে মুশফিক তামিমের রেকর্ড ভেঙে দেশের বাইরে সর্বোচ্চ ৫টি সেঞ্চুরির অধিকারী হয়েছেন।

শুধু সেঞ্চুরি নয়, এই এক ইনিংসে প্রতিপক্ষের মাঠে রানেও তামিমকে টপকে গেছেন মুশফিক। এতদিন প্রতিপক্ষের মাঠে সবচেয়ে বেশি ২৩২৯ রান ছিল তামিমের। তাঁর চেয়ে ১৩৯ রানে পিছিয়ে ছিলেন মুশফিক। আজকের ইনিংসের পর টেস্টে প্রতিপক্ষের মাঠে এখন ২৩৮১ রান মুশফিকের। তিনে থাকা হাবিবুল বাশারের রান ১৬৩৭।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের প্রথম ইনিংসে সংগ্রহ ৯ উইকেট হারিয়ে ৫৫৭ রান। পাকিস্তানের চেয়ে ১০৯ রানে এগিয়ে বাংলাদেশ।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...