| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

আগামীকাল বিসিবির জরুরি বোর্ড মিটিং, যেসব সিদ্ধান্ত আসবে

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ আগস্ট ২০ ১২:৪৭:২৫
আগামীকাল বিসিবির জরুরি বোর্ড মিটিং, যেসব সিদ্ধান্ত আসবে

গত ৫ আগস্ট সরকার পদত্যাগ করার পর থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটি উত্তাল সময় পার করছে। ক্রিকেট বোর্ডের আঙিনায় যাঁরা পদচারণা করতেন, তাঁরা প্রায় সবাই রাজনৈতিক পরিবর্তনের পর আত্মগোপনে চলে গেছেন। নিখোঁজ রয়েছেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নাজমু হাসান বাবুন। বোর্ডের আরও অনেক সদস্য ধরাছোঁয়ার বাইরে।

পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পরিবর্তনের কথা চলছে। নাজম হাসান বাবুনও পদ ছাড়তে রাজি হয়েছেন। আগামীকাল জরুরি বোর্ড সভা ডেকেছে বিসিবি। সরকার পরিবর্তনের পর এটাই হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রথম বোর্ড সভা। বিসিবির এক পরিচালক নিশ্চিত করেছেন আগামীকালের বোর্ড সভার ব্যাপারে। সেই পরিচালক বলেন, 'জরুরি বোর্ড সভা ডেকেছে কাল সকাল ১১টায়। সব পরিচালকদেরই উপস্থিত হওয়ার কথা। মেইলও পেয়েছি ইতমধ্যে।

বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, বোর্ড সভা অনুষ্ঠিত হওয়ার জন্য কমপক্ষে ৯ পরিচালকের উপস্থিতি আবশ্যক। এছাড়া বোর্ড সভা ডাকার এখতিয়ার মূলত সভাপতির। তবে চলমান অবস্থায় বিসিবির কার্যক্রমে নেই সভাপতি নাজমুল পাপন। গুঞ্জন আছে নতুন একজন সভাপতি নিয়োগের ব্যাপারে। এসব দিক বিবেচনায় বড় সিদ্ধান্ত আসতে পারে আগামীকালের এই বোর্ড সভা থেকে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...