| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

ব্যাপক ভুমিকম্পের পর সুনামি সতর্কতায় জেগে উঠল ভয়াবহ আগ্নেয়গিরি

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ আগস্ট ১৮ ১২:৩৭:৫১
ব্যাপক ভুমিকম্পের পর সুনামি সতর্কতায় জেগে উঠল ভয়াবহ আগ্নেয়গিরি

রাশিয়ার সুদূর পূর্বের কামচাটকা উপদ্বীপে রবিবার সকালে একটি শক্তিশালী ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের পর আগ্নেয়গিরি সক্রিয় হয়ে ওঠে। দেশটির সরকারি গণমাধ্যম জানিয়েছে, অগ্ন্যুৎপাত শুরু হওয়ার পর কয়েক মাইল ছাই আকাশ ঢেকে গেছে। শিভেলুচ নামক এই আগ্নেয়গিরিটি কামচাটকা উপদ্বীপের রাজধানী পেট্রোপাভলোভস্ক-কামচাটস্কি থেকে ২৮০ মাইল দূরে অবস্থিত।

সেখানে বাস করে ১ লাখ ৮০ হাজার মানুষ। বার্তাসংস্থা টাস নিউজ জানিয়েছে, “আগ্নেয়গিরির ছাই সমুদ্রপৃষ্ঠ থেকে ৮ কিলোমিটার উপর পর্যন্ত উঠেছে। এছাড়া আগ্নেয়গিরি থেকে গড়িয়ে নিচে নেমে এসেছে লাভা।” শক্তিশালী ভূমিকম্প আঘাত হানলেও এখন পর্যন্ত বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে ক্ষয়ক্ষতি হয়েছে কি না সেটি নিশ্চিতের জন্য সেখানকার ভবনগুলো পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৭টার দিকে পেত্রোপাভলোস্ক-কামচাতস্কি থেকে ৯০ কিলোমিটার পূর্বে মাটির ৫০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্রের সুনামি সতর্কতা কেন্দ্র ভূমিকম্পের পর পর সুনামির সতর্কতা জারি করেছিল। কিন্তু পরবর্তীতে তারা জানায় এ শঙ্কা কেটে গেছে। স্থানীয় কর্তৃপক্ষ সুনামির কোনো সতর্কতা জারি করেনি। বড় ভূমিকম্পটি আঘাত হানার পর বেশ কয়েকটি আফটার শক (ছোট ছোট ভূমিকম্প) অনুভূত হয়েছে।

কিন্তু এগুলোর তীব্রতা কম ছিল। যেই উপদ্বীপটিতে ভূমিকম্পটি আঘাত হেনেছে সেটি একটি ভূমিকম্পন প্রবণ এলাকা। এটি ‘রিং অব ফায়ারের’ পাশেই অবস্থিত। সেখানে এক ডজনের বেশি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের মাটিতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজনের সম্ভাবনা জোরালো হয়েছে। সবকিছু ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...