| ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

ব্রেকিং নিউজ ; প্রচন্ড গরমে ৪৭ হাজার মানুষের মৃত্যু

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ আগস্ট ১৪ ০৬:৪৬:১০
ব্রেকিং নিউজ ; প্রচন্ড গরমে ৪৭ হাজার মানুষের মৃত্যু

গত বছর ইউরোপে অসহনীয় গরমে ৪৭ হাজার মানুষ মারা গেছে। এসব এলাকার মধ্যে মহাদেশের দক্ষিণাঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বার্সেলোনা ইনস্টিটিউট ফর গ্লোবাল হেলথ (আইএসগ্লোবাল) সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। গত বছর ছিল বিশ্বের ইতিহাসে সবচেয়ে উষ্ণ বছর। এই গরমে সব মানুষ পুড়ে যায়।

জলবায়ু পরিবর্তনের কারণে তাপমাত্রা বাড়ছে। অন্যান্য মহাদেশের তুলনায় ইউরোপে তাপমাত্রা দ্রুততম হারে বাড়ছে। ফলে গরমজনিত সমস্যায় ভোগার আশঙ্কা বেড়েছে কয়েকগুণ। এর আগে সতর্কবার্তায় বলা হয়েছিল ২০২৩ সালে অতিরিক্ত গরমে ইউরোপে ৬০ হাজার মানুষের মৃত্যু হতে পারে।

যদিও ধারণার চেয়ে মৃত্যুর সংখ্যা কম। কিন্তু যদি পূর্বেই ব্যবস্থা না নেওয়া হতো তাহলে মৃত্যুর সংখ্যা ৬০ শতাংশ বেশি হতে পারত বলে জানিয়েছে স্প্যানিশ এ সংস্থাটি।

গত ২০ বছরে এ ব্যাপারে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে। যার মধ্যে অন্যতম হলো আগাম সতর্কতা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি। ৪৭ হাজার মানুষের মৃত্যুর সংখ্যাটি বের করতে গবেষকরা ইউরোপের ৩৫টি দেশে মৃত্যু ও তাপমাত্রার রেকর্ড ব্যবহার করেছেন।

এতে তারা দেখতে পেয়েছেন ৪৭ হাজার ৬০৯ জনের মৃত্যু হয়েছে উচ্চ তাপমাত্রাজনিত কারণে। এই ৩৫টি দেশের মধ্যে গ্রিস, বুলগেরিয়া, ইতালি এবং স্পেনে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের মাটিতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজনের সম্ভাবনা জোরালো হয়েছে। সবকিছু ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...