| ঢাকা, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

হঠাৎ বাংলাদেশের ঘটনা নিয়ে পশ্চিমবঙ্গ পুলিশের ভূতুড়ে বিবৃতি

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ আগস্ট ০৭ ১০:১১:৫৬
হঠাৎ বাংলাদেশের ঘটনা নিয়ে পশ্চিমবঙ্গ পুলিশের ভূতুড়ে বিবৃতি

কোটা সংস্কার আন্দোলন ও শেখ হাসিনার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশত্যাগের পর শিক্ষার্থীদের আন্দোলনের বেশ কিছু ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পশ্চিমবঙ্গ পুলিশ মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশে ঘটে যাওয়া ঘটনা সম্পর্কে একটি বিবৃতি জারি করেছে।

"শান্ত থাকুন এবং শান্তি বজায় রাখুন," বিবৃতিতে বলা হয়েছে। এটা স্পষ্ট যে কিছু স্থানীয় টিভি চ্যানেল যেভাবে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে রিপোর্ট করছে তা সাম্প্রদায়িকভাবে উস্কানিমূলক এবং ভারতীয় প্রেস কাউন্সিলের নিয়মের পরিপন্থী।

তাদের পক্ষ থেকে এক বিবৃতি দিয়ে বলা হয়, প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সোশ্যাল মিডিয়ায় কিছু পোস্ট এবং ভিডিও আমাদের নজরে এসেছে যা বিভেদ এবং অশান্তি তৈরি করতে পারে। অনুরোধ, কোনো রকম গুজবে কান দেবেন না, উত্তেজক ভিডিও শেয়ার করবেন না। রাজ্য প্রশাসন সতর্ক এবং সজাগ রয়েছে। কোনো প্ররোচনায় পা দেবেন না। শান্ত থাকুন, শান্তি বজায় রাখুন।

এতে আরও বলা হয়, দর্শকদের অনুরোধ, এ ধরনের কভারেজ দেখার সময় নিজস্ব বিচারবিবেচনা প্রয়োগ করুন এবং মাথায় রাখুন যে, চ্যানেলের দেখানো ফুটেজের সত্যতা কিন্তু কোনো নিরপেক্ষ তৃতীয় সংস্থা দিয়ে যাচাই করা নয়। একতরফা বিদ্বেষমূলক এবং বিভ্রান্তিকর প্রচারের ফাঁদে পা দেবেন না। শান্ত থাকুন, শান্তি বজায় রাখুন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...