| ঢাকা, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশের সাবেক ৩ ক্রিকেটার নিয়ে শক্তিশালী কোচ প্যানেলে করল বিসিবি

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জুলাই ০৪ ১৭:৪০:৪২
বাংলাদেশের সাবেক ৩ ক্রিকেটার নিয়ে শক্তিশালী কোচ প্যানেলে করল বিসিবি

বাংলাদেশ দলের সাবেক ক্রিকেটার রাজিন সালেহ, তুষার ইমরান ও তারেক আজিজকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কোচ হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে বিসিবি হাই পারফরম্যান্স বিভাগে। রাজিন ও তুষার ব্যাটিং কোচ, তারেক কাজ করবেন পেস বোলিং কোচ হিসেবে। রাজিন সালেহ অবশ্য দায়িত্ব নিয়েছেন তিন মাসের জন্য। তার বেতন ধরা হয়েছে দিনপ্রতি সাড়ে সাত হাজার টাকা।

বর্তমানে বিসিবির হাই পারফরম্যান্স বিভাগের ব্যাটিং কোচ হিসেবে রাজশাহীতে কাজ করছেন রাজিন। এরপর দলের সঙ্গে এইচপি দলের আসন্ন অস্ট্রেলিয়া সফরেও যাবেন সাবেক এই ব্যাটার। আর বাকি দু’জনকে নিয়োগ দেয়া হয়েছে আগামী ৩ বছরের জন্য।

এ সময় মাসে ১ লাখ ৩০ হাজার টাকা বেতন ধরা হয়েছে তুষার ইমরান ও তারেক আজিজের। তারাও দু’জনেই এরইমধ্যে কাজ শুরু করে দিয়েছেন। এর বাইরে মাসে ৬০ হাজার টাকা বেতনে নাদিফ চৌধুরীকে বয়সভিত্তিক ক্রিকেটের নির্বাচক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

বিসিবির সঙ্গে তিন মাসের চুক্তি নিয়ে রাজিন বলেন, বিসিবি চেয়েছিল লম্বা সময়ের জন্য। কিন্তু সিলেটে আমার পরিবার আছে, আমি প্রিমিয়ার লিগেও কাজ করতে চাই। তবে আমি বছরের একটা নির্দিষ্ট সময় বিসিবির সঙ্গে কাজ করতে প্রস্তুত আছি।

দেশের হয়ে রাজিন ২৪টি টেস্ট ও ৪৩টি ওয়ানডে খেলেছেন। সাবেক পেসার তারেক আজিজ খেলেছেন ৩টি টেস্ট ও ১০টি ওয়ানডে। অন্যদিকে তুষার ইমরান দেশের হয়ে খেলেছেন ৫টি টেস্ট ও ৪১টি ওয়ানডে। আর নাদিফ খেলেছেন ৩টি টি-টোয়েন্টি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...