আজ মাঠে নামবে মুস্তাফিজের দল ডাম্বুলা সিক্সার্স, দেখে নিন ম্যাচ সময় এবং একাদশ
প্রথম ম্যাচে হারের পর আজ ২য় ম্যাচে মাঠে নামবে মুস্তাফিজের দল ডাম্বুলা সিক্সার্স। প্রথম ম্যাচে হেরে বেশ চাপে রয়েছে তারা। বাজে ফর্মের জন্য আজকের ম্যাচে একাদশে জায়গা পাওয়া নিয়ে চলছে বেশ আলোচনা।
আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে জাফনা কিংসের মুখোমুখি হবে ডাম্বুলা সিক্সার্স। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর সাড়ে ৩ টায়। এই ম্যাচের আগে ডাম্বুলা সিক্সার্স একাদশে সুযোগ পাবেন কিনা বাংলাদেশের দুই তারকা মুস্তাফিজ ও তাওহীদ হৃদয়। প্রথম ম্যাচে দুজনেই ভালো করতে পারেননি। মাত্র ১ রান করেন তাওহীদ হৃদয়। আর বল হাতে ৩ ওভার বল করে ৪৪ রান দিয়ে ১ উইকেট পান কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান।
শুধু মাত্র মুস্তাফিজ নয় ডাম্বুলা সিক্সার্সের অন্য বোলারাও ছিলেন খরুচে। যার ফলে ম্যাচ হারতে হয় ডাম্বুলা সিক্সার্সকে। তবে সম্প্রতিক ফর্ম বিবেচনায় একাদশে আরও একটি সুযোগ পেতে পারেন মুস্তাফিজ ও তাওহীদ হৃদয়। আজকের ম্যাচে একই একাদশ খেলাতে পারে ডাম্বুলা সিক্সার্স।
ডাম্বুলা সিক্সার্সের সম্ভাব্য একাদশ- দানুশকা গুনাথিলাকা, কুশল পেরেরা, নুওয়ানিদু ফার্নান্দো, তাওহিদ হৃদয়, মার্ক চ্যাপম্যান, মোহাম্মদ নবী, আকিলা দানঞ্জয়া, নুয়ান থুশারা, মুস্তাফিজুর রহমান, চামিন্দু বিক্রমাসিংহে, দিলশান মাদুশঙ্কা।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- আজকের স্বর্ণের বাজারদর; ২৪ আগস্ট ২০২৬
- আজকের সকল দেশের টাকার রেট: ২৪ আগস্ট ২০২৬
- সনি নতুন Xperia ফোন আনছে, আসছে Xperia 10 VIII
- চলতি সপ্তাহেই মিলবে টানা ৪ দিনের ছুটি, যেভাবে
- ৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে
- ২৬ আগস্ট থেকে টানা ৪ দিনের ছুটি, কারা পাবেন না
- সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে নবম পে-স্কেলের গেজেট
- গুগল প্রতি মিনিটে কত টাকা আয় করে জানেন
- আইফোন ১৮ প্রো ম্যাক্স কবে আসছে, জানুন সম্ভাব্য সময়
- পে স্কেলে পরিবর্তনের আভাস, অর্থায়ন নিয়ে চলছে হিসাব-নিকাশ
