| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রেকিং নিউজ ; ১৭৯ কিমি বেগে আঘাত হানবে ঘূর্ণিঝড় বেরিল

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জুলাই ০১ ০৯:১৯:১০
ব্রেকিং নিউজ ; ১৭৯ কিমি বেগে আঘাত হানবে ঘূর্ণিঝড় বেরিল

পূর্ব আটলান্টিকের মৌসুমের প্রথম হারিকেন বেরিল ক্যারিবিয়ান অঞ্চলের দিকে এগিয়ে যাওয়ার সাথে সাথে শক্তি অর্জন করছে। মার্কিন ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি) সোমবার (১ জুলাই) সতর্ক করেছে যে ঝড়টি দ্বীপে শক্তিশালী ল্যান্ডফল করতে পারে।

বার্বাডোস থেকে প্রায় ৬৭৫ কিলোমিটার (৪২০ মাইল) পূর্বে বেরিল আটলান্টিক মহাসাগরে অবস্থিত, জাতীয় হারিকেন সেন্টার জানিয়েছে। সোমবার সকালে এটি উইন্ডওয়ার্ড দ্বীপপুঞ্জে আঘাত হানতে পারে। সেই সময় বেরিল খুব বিপজ্জনক ঝড়ে পরিণত হতে পারে।

ধারণা করা হচ্ছে, ঝড়টি ক্যাটাগরি-৩ বা এরও বড় হারিকেনে রূপ নেবে। ঘণ্টায় এর বাতাসের গতিবেগ থাকবে ১১১ মাইল (১৭৯ কিলোমিটার)।এনএইচসি আরও বলেছে, বার্বাডোস, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট এবং গ্রেনাডাইনস এবং গ্রেনাডা, মার্টিনিক, টোবাগো এবং ডোমিনিকাতে ঘূর্ণিঝড়ের সতর্কতা জারি করা হয়েছে। হারিকেন বিশেষজ্ঞ মাইকেল লোরির মতে, ১৯৫৭ সালের অড্রে এবং ১৯৬৬ সালের আলমার পরে আটলান্টিকে চলতি জুনে রেকর্ড বেরিল তৃতীয় ক্যাটাগরির ঘূর্ণিঝড়। এক এক্স পোস্টে লোরি লিখেছেন, জুলাইয়ের প্রথম সপ্তাহের আগে আটলান্টিকে মাত্র পাঁচটি বড় (তৃতীয় ক্যাটাগরি) হারিকেন রেকর্ড করা হয়েছে। গ্রীষ্মমণ্ডলীয় আটলান্টিকে এ পর্যন্ত আঘাত হানা ঘূর্ণিঝড়গুলোর মধ্যে বেরিল হবে ষষ্ঠ ও প্রথম সারির ঘূর্ণিঝড়। এদিকে ঘূর্ণিঝড়ের সতর্কতা জারির পরই বার্বাডিয়ানের রাজধানী ব্রিজটাউনের সুপার মার্কেট ও মুদি দোকানে ক্রেতাদের উপচেপড়া ভিড় দেখা গেছে। তাদেরকে এসব দোকান থেকে খাবার, পানি ও অন্যান্য প্রয়োজনীয় পণ্য কিনতে দেখা যায়। এছাড়াও ফিলিং স্টেশনগুলোতেও সারি সারি গাড়ি দেখা গেছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...