| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

হজ ফ্লাইটের বিমানে ভয়াবহ আগুন

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ মে ১৬ ১৫:০৭:৪১
 হজ ফ্লাইটের বিমানে ভয়াবহ আগুন

ইন্দোনেশিয়ার জাতীয় এয়ারলাইন গারুদার একটি বিমানের ইঞ্জিনে আগুন ধরে যাওয়ার পরে বিমানবন্দরে জরুরি অবতরণ করতে বাধ্য হয়। বিমানে ৪৬৮ জন তীর্থযাত্রী ছিলেন। গারুদার সিইও ইরফান সেটিয়াপুত্র এক বিবৃতিতে বলেছেন, "উড্ডয়নের পরপরই বিমানটির একটি ইঞ্জিনে আগুন ধরে যায়।" ট্রিপ শুরু করার আগে হয়তো ঠিকমতো চেক করা হয়নি। পাইলট আগুন দেখে সঙ্গে সঙ্গে অবতরণের সিদ্ধান্ত নেন। ৪৫০ তীর্থযাত্রী ছাড়াও, বিমানটিতে ১৮ জন ক্রু ছিল।

তবে তাদের কেউ আহত হয়নি। ইরফান জানান, ফ্লাইট অবতরণের দুই ঘণ্টার মধ্যে গরুড় যাত্রীদের জন্য একটি নতুন ফ্লাইটের ব্যবস্থা করেন। যে বিমানটিতে আগুন লেগেছে সেটিও মেরামতের জন্য গ্রাউন্ডেড করা হয়েছে। উল্লেখ্য, গারুদার ৬০ শতাংশ শেয়ারের মালিক ইন্দোনেশিয়ার সরকার। করোনা মহামারির সময় ভ্রমণ নিষেধজ্ঞার কারণে ব্যাপকমাত্রায় আর্থিক লোকসানের শিকার হয়েছে এই পরিষেবা সংস্থাটি।

সেই ক্ষয়ক্ষতির ধাক্কা এখনও পুরোপুরি কাটিয়ে ওঠা সম্ভব হয়নি তাদের পক্ষে। বিশ্বের বৃহত্তম দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়ায় শত শত দ্বীপ রয়েছে। এক দ্বীপ থেকে অন্য দ্বীপে যেতে বিমানের ওপর নির্ভর করেন দেশটির বাসিন্দারা। তবে গত দুই বছরে কয়েকটি বিমান দুর্ঘটনা ঘটায় অভ্যন্তরীণ ভ্রমণের ক্ষেত্রে আকাশপথে যাত্রা এড়িয়ে চলছেন অনেক ইন্দোনেশীয়।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...