| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

বিশ্বকাপ স্কোয়াডে জায়গা না পেয়ে বাংলাদেশের বিশ্বকাপ দলকে আবেগঘন বার্তা দিলেন মিরাজ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ মে ১৫ ২০:৫১:৪৯
বিশ্বকাপ স্কোয়াডে জায়গা না পেয়ে বাংলাদেশের বিশ্বকাপ দলকে আবেগঘন বার্তা দিলেন মিরাজ

এক সময় তিন ফরম্যাটেই বাংলাদেশ জাতীয় দলের নিয়মিত মুখ ছিলেন মেহেদি হাসান মিরাজ। তারকা অলরাউন্ডার এখন টি-টোয়েন্টি ফরম্যাটে অফ-সিজন মুখ। মিরাজ যেহেতু আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে থাকবেন না, তা অনেকদিন ধরেই টি টোয়েন্টি থেকে বাইরে রাখা হয়েছিল। বিশ্বকাপ দলের সঙ্গে অংশ না নিলেও সতীর্থদের ভুলে যাননি তিনি। শুভকামনা জানিয়েছেন ফেসবুক পোস্টে।

আজ (বুধবার) রাতে যুক্তরাষ্ট্রের উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ ক্রিকেট দল। বিশ্বকাপের আগে চূড়ান্ত প্রস্তুতি হিসেবে সেখানে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে নাজমুল হোসেন শান্তর দল। শান্ত–সাকিবরা যখন দেশ ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন, তখন স্বভাবতই দলের বাইরে থাকা ক্রিকেটারদের মনের কোণে অতৃপ্তি ও আক্ষেপ ভর করেছে! মিরাজও হয়তো তার ব্যতিক্রম নন, তবে এই সময়ে তিনি নিজেকে একজন শুভাকাঙ্ক্ষীর ভূমিকায় রেখেছেন।

নিজের অফিসিয়াল ফেসবুক পোস্টে মিরাজ শান্তদের শুভকামনা জানিয়ে মিরাজ লিখেছেন, ‘দলের সাথে সরাসরি না থাকলেও একজন সমর্থক ও শুভাকাঙ্খী হিসেবে সবসময় আমিও এই দলেরই একজন...। টি২০ বিশ্বকাপের এই পথচলায় সবার প্রতি শুভকামনা।

আইসিসির মেগা আসরটিতে অংশ নিতে আজ দিবাগত রাত ১টা ৪০ মিনিটের ফ্লাইটে আমেরিকার উদ্দেশে দেশ ছাড়বেন চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা। দলের সঙ্গে টিম ম্যানেজমেন্টের সদস্য, কোচিং স্টাফসহ সব খেলোয়াড়ই যাওয়ার কথা রয়েছে। বিশ্বকাপের আগে বাংলাদেশ আমেরিকার হোম কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে চায়।

উল্লেখ্য, বাংলাদেশ জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ২৫টি টি-টোয়েন্টি খেলেছেন মেহেদী মিরাজ। যেখানে ২৬ বছর বয়সী এই অলরাউন্ডার ২৪৮ রান এবং ১৩টি উইকেট শিকার করেছেন। সর্বশেষ বিপিএলে বল হাতে সেভাবে কার্যকরী ভূমিকা রাখতে না পারায় মূলত মিরাজকে টি-টোয়েন্টি ফরম্যাটের ভাবনা থেকে সরিয়ে রাখা হয়। এরপর শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে সিরিজের দলেও ছিলেন না তিনি

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...