| ঢাকা, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

এবার পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ যাবে টাইগাররা, সূচি প্রকাশ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ মে ১১ ১১:১৩:৫৭
এবার পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ যাবে টাইগাররা, সূচি প্রকাশ

২০২১ সালে ওয়েস্ট ইন্ডিজ ঘরের মাঠে বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা এবং ইংল্যান্ডকে আতিথ্য দেবে। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ মে থেকে ডিসেম্বর এই তিনটি সিরিজের সময়সূচী প্রকাশ করেছে। দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের বিপক্ষে পুরো সিরিজ খেলতে দেখা যাবে তাদের।

তারা প্রাথমিকভাবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ভাগে ৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে দুটি টেস্ট রয়েছে। এরপর অক্টোবর ও নভেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে ৩টি ওয়ানডে ও ৫টি টি-টোয়েন্টি খেলবে ওয়েস্ট ইন্ডিজ।

নভেম্বর ও ডিসেম্বরে বাংলাদেশের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে ক্যারিবিয়ানরা। ২২ নভেম্বর টেস্ট দিয়ে শুরু হবে সিরিজ। সিরিজের প্রথম টেস্টের ভেন্যু অ্যান্টিগা। আগামী ৩০ নভেম্বর থেকে জ্যামাইকায় শুরু হবে দ্বিতীয় টেস্ট ম্যাচ।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হবে যথাক্রমে ৮, ১০ ও ১২ ডিসেম্বর। সবগুলো ম্যাচই হবে সেন্ট কিটসে। এরপর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ১৫ ডিসেম্বর থেকে। সিরজের শেষ দুটি টি-টোয়েন্টি যথাক্রমে ১৭ ও ১৯ ডিসেম্বর। টি-টোয়েন্টি সিরিজের সবগুলো ম্যাচ রাখা হয়েছে সেন্ট ভিনসেন্টে।

বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফরের সূচি-

প্রথম টেস্ট, ২২-২৬ নভেম্বর, অ্যান্টিগা

দ্বিতীয় টেস্ট, ৩০-৪ ডিসেম্বর, জ্যামাইকা

প্রথম ওয়ানডে, ৮ ডিসেম্বর, সেন্ট কিটস

দ্বিতীয় ওয়ানডে, ১০ ডিসেম্বর, সেন্ট কিটস

তৃতীয় ওয়ানডে, ১২ ডিসেম্বর, সেন্ট কিটস

প্রথম টি-টোয়েন্টি, ১৫ ডিসেম্বর, সেন্ট ভিনসেন্ট

দ্বিতীয় টি-টোয়েন্টি, ১৭ ডিসেম্বর, সেন্ট ভিনসেন্ট

তৃতীয় টি-টোয়েন্টি, ১৯ ডিসেম্বর, সেন্ট ভিনসেন্ট

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...