| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

হায়দ্রাবাদের বিপক্ষে ২ উইকেট নিয়ে আইপিএলে যে রেকর্ডের মালিক একমাত্র মুস্তাফিজ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ এপ্রিল ২৯ ১১:২৩:২২
হায়দ্রাবাদের বিপক্ষে ২ উইকেট নিয়ে আইপিএলে যে রেকর্ডের মালিক একমাত্র মুস্তাফিজ

গত রাতে, ইন্ডিয়ান প্রিমিয়ার ডু আর ডাই ম্যাচে চেন্নাই হায়দরাবাদের মুখোমুখি হয়েছিল। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে চেন্নাই তাদের ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২১২ রান করে। জবাবে শুরু থেকেই চেন্নাইয়ের বোলিং তোপের মুখে পড়ে হায়দরাবাদের শক্তিশালী ব্যাটিং লাইন। হায়দরাবাদ সবকটি উইকেট হারিয়ে ১৮.৫ ওভারে ১৩৪ রান করে। চেন্নাই ৭৮ রানে সহজ জয় নিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে পৌঁছেছে।

এই ম্যাচে চেন্নাইয়ের বোলাররা শুরু থেকেই দাপট দেখাতে থাকে। তুষারদেশপান্ড ৩ ওভারে ২৭ রান দিয়ে ৪ উইকেট নেন। পাথিরানা মাত্র ২ ওভারে ১৭ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন, এছাড়া মুস্তাফিজ ২.৫ ওভারে ১৯ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন এবং ইকোনমিতে পিছিয়ে বুমরার সমান ১৪ উইকেট নিয়ে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী।

শুরুটা দুর্দান্ত হয়েছিল বাংলাদেশী তারকা পেসার মোস্তাফিজুর রহমানের। প্রথম তিন ম্যাচে সাত উইকেটে শিকার করে লীগে সর্বোচ্চ উইকেটধারীদের তালিকায় ছিলেন শীর্ষে। তবে অবশ্য ১ ম্যাচ খেলতে না পারায় সেই স্থান হারাতে হয় তাকে। তবে আবার মাঠে ফিরেই কলকাতার সাথে দূর্দান্ত বোলিং করে ফিরে পায় সেই স্থান।

কলকাতার বিপক্ষে ম্যাচের পর থেকেই যে নিজের সত্তা হারিয়ে ফেলেছেন মুস্তাফিজ। পরের ৩ ম্যাচে মাত্র ৩ উইকেট নিয়ে দিয়েছেন ১৪৯ রান। তবে নিজের ৮ম ম্যাচে ফিরেছেন স্বরূপে। ১৯ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। তবে এই ৮ ম্যাচের মধ্যেই মুস্তাফিজ গড়েছেন বড় ১টি রেকর্ড। কলকাতার বিপক্ষে ম্যাচে মুস্তাফিজ ডেথ ওভারের ১২ বলে মধ্যে ৯টি বলই দিয়েছেন ডট। যা এখন পর্যন্ত আইপিএলে কোনো বোলার করে দেখাতে পারেনি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...