| ঢাকা, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩

৬০ কি.মি. বেগে ব্যাপক ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টি হতে পারে দেশের যেসব জায়গায়

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ এপ্রিল ১৮ ১৯:২৬:১০
৬০ কি.মি. বেগে ব্যাপক ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টি হতে পারে দেশের যেসব জায়গায়

আবহাওয়া ব্যুরোর মতে, মধ্যরাত নাগাদ দেশের কিছু অংশে সর্বোচ্চ ৬০ কিমি/ঘন্টা বেগে বৃষ্টিপাত হতে পারে। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) রাতে নদীবন্দরগুলোতে জারি করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আবহাওয়াবিদ এম. তারিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার উপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার বন্দরগুলোকে ১ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে, বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী তিন দিন দমকা হাওয়াসহ বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ঠাণ্ডাও হতে পারে। এছাড়া দেশের বিভিন্ন স্থানে তাপপ্রবাহ অব্যাহত থাকবে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে- বৃহস্পতিবার রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

পরের দিন শুক্রবার সিলেট বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। শনিবারও চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। শিলাবৃষ্টিও হতে পারে কোথাও কোথাও।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

সেপ্টেম্বরে নয়, ভারত আসতে পারে আগামী বছরের জানুয়ারিতে

সেপ্টেম্বরে নয়, ভারত আসতে পারে আগামী বছরের জানুয়ারিতে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে ভারতের ক্রিকেট দলের প্রস্তাবিত সফর নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আগামী ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি কার গায়ে উঠবে

মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি কার গায়ে উঠবে

নিজস্ব প্রতিবেদক: যে দিনটির অপেক্ষা কেউ করতে চাননি, শেষ পর্যন্ত সেই দিনই এসে গেল। লিওনেল ...

এক নজরে লিওনেল মেসির বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ার

এক নজরে লিওনেল মেসির বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ার

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর ঘোষণা দিয়েছেন আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসি। দুই দশকের বেশি ...