| ঢাকা, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

টি-টোয়েন্টি বিশ্বকাপে আগে বাংলাদেশের ম্যাচসুচি প্রকাশ করল বিসিবি

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ মার্চ ২১ ১৬:৫২:৫৫
টি-টোয়েন্টি বিশ্বকাপে আগে বাংলাদেশের ম্যাচসুচি প্রকাশ করল বিসিবি

নবম সংক্ষিপ্ত ফর্মের ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে। ২৯ দিনের টুর্নামেন্টের ভেন্যুগুলির মধ্যে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের তিনটি শহর এবং ওয়েস্ট ইন্ডিজের ছয়টি শহর।

আন্তর্জাতিক ক্রিকেট ফেডারেশনের ওয়েবসাইটে আজ প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী ১ জুন ডালাসে অনুষ্ঠিত হবে মৌসুমের উদ্বোধনী ম্যাচ। যেখানে স্বাগতিক যুক্তরাষ্ট্র ও তাদের প্রতিবেশী কানাডা মুখোমুখি হবে। অন্য স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ তাদের প্রথম ম্যাচে পাপুয়া নিউগিনির বিপক্ষে খেলবে।

শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপে বাংলাদেশের যাত্রা শুরু হবে। ৭ জুন ডালাসে প্রথম খেলা অনুষ্ঠিত হবে। আগামী ১০ জুন দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর ১৩ জুন নেদারল্যান্ডস এবং ১৬ জুন নেপালের মুখোমুখি হবে টাইগাররা। বহুল প্রত্যাশিত ভারত-পাকিস্তান ম্যাচটি হবে ৯ জুন নিউইয়র্কে। তার আগে নিজ দেশ ও যুক্তরাষ্ট্রে আটটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ।

★টি২০ বিশ্বকাপের আগে বাংলাদেশের ৮ টি২০ ম্যাচ

১) ৩ মে , চট্টগ্রাম -vs জিম্বাবুয়ে

২) ৫ মে , চট্টগ্রাম -vs জিম্বাবুয়ে

৩) ৭ মে , চট্টগ্রাম -vs জিম্বাবুয়ে

৪) ১০ মে , মিরপুর -vs জিম্বাবুয়ে

৫) ১২ মে , মিরপুর -vs জিম্বাবুয়ে

৬) ২১ মে , হিউস্টন -vs USA

৭) ২৩ মে , হিউস্টন -vs USA

৮) ২৫ মে , হিউস্টন -vs USA

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...