| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

মুস্তাফিজের ইঞ্জুরি কেমন, আইপিএলে খেলতে যাবেন!

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ মার্চ ১৯ ১২:৩২:২৪
মুস্তাফিজের ইঞ্জুরি কেমন, আইপিএলে খেলতে যাবেন!

গতকাল (সোমবার) বাংলাদেশের শেষ ওয়ানডেতে যেন পুরোদমে শনি ছিল। লঙ্কানদের ব্যাটিং ইনিংসে মোট চারজন টাইগার ক্রিকেটার ইনজুরিতে পড়েছেন। তাদের মধ্যে এনামুল হক বিজয় মাঠে ফিরলেও মুস্তাফিজুর রহমান, সৌম্য সরকার ও জাকির আলী অনিক মাঠে ফিরতে পারেননি। জাকিরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ম্যাচের ৪৮তম ওভারে নিজের স্পেলের শেষ ওভার করতে আসেন মুস্তাফিজ। একটা বল করেছিলেন বটে। সেটা ছিল ওয়াইড। পরের বল করতে এসে রান আপের মধ্যেই আটকে যেতে হয়। পরে আবার চেষ্টা করেও আর পারেননি। জাকের আলী ও এনামুল হকের কাঁধে ভর দিয়ে স্ট্রেচারে ওঠেন তিনি। সেভাবেই মাঠ ছাড়লেন এই পেসার।এরপর আর মাঠে দেখা যায়নি তাকে। তবেম্যাচ শেষে সংবাদ সম্মেলনে অধিনায়ক শান্ত জানিয়েছিলেন, ভালো আছেন বাংলাদেশের পেসার মুস্তাফিজ।

গতকালই বাংলাদেশের জার্সিতে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে ছিলেন মুস্তাফিজ। বোলিংটাও খুব একটা খারাপ করেননি। ৯ ওভার বল করে পেয়েছেন দুই উইকেট। সেই ম্যাচের পর আজ (মঙ্গলবার) উড়াল দিয়েছেন চেন্নাইয়ের পথে।

নিজের ভ্যারিফাইড ফেসবুক পেইজে বিমানবন্দরের ছবি পোস্ট করে বিষয়টি জানিয়েছেন ফিজ নিজেই। লিখেছেন, ‘নিজের নতুন দায়িত্বে জন্য উত্তেজনা নিয়ে অপেক্ষা করছি। ২০২৪ সালের জন্য চেন্নাইয়ের পথে। প্রার্থনায় রাখবেন, যেন নিজের সেরাটাই দিতে পারি।

বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজ লিগে বাংলাদেশের এই বোলারকে নিয়ে খুব বেশি মাতামাতি না হলেও দল পেয়েছেন প্রতিবারই। এবারেও বেস প্রাইজ দুই কোটি টাকাতেই তাকে দলে টেনেছিল মহেন্দ্র সিং ধোনি আর স্টিফেন ফ্লেমিং-এর দল। মুস্তাফিজকে ছাড়াই প্রস্তুতি শুরু করে দিয়েছে চেন্নাই শিবির। আজ সেখানে যোগ দিতে পারেন তিনি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...