| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

তামিমকে অধিনায়কত্ব ছাড়ার জন্য থ্রেট দেওয়া হয়েছিল

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ মার্চ ১১ ২২:৪১:২৯
তামিমকে অধিনায়কত্ব ছাড়ার জন্য থ্রেট দেওয়া হয়েছিল

বাংলাদেশের ক্রিকেটে কবে ফিরবেন তামিম ইকবাল? নাকি সেরা ট্রেইলব্লেজারের ফেরার কোনো সুযোগ নেই! এই প্রশ্নগুলো অনেকদিন ধরেই ঘুরছে ক্রিকেট মহলে। কিন্তু সঠিক উত্তর পাওয়া কঠিন। প্রতিদিনই নাটকে নতুন কিছু যুক্ত হচ্ছে।

এখন তামিম তার অবসর, আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা এবং দলের পরিবেশ নিয়ে কথা বলেছেন।

দেশের একটি বেসরকারি টেলিভিশনে বিশ্বকাপের আগে থেকে এখন পর্যন্ত ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা নিয়ে মুখ খুলেছেন তামিম ইকবাল। এশিয়া কাপের আগে ওয়ানডে দলের অধিনায়কত্ব ছাড়ার প্রসঙ্গে তামিম বলেন, ‘আমার সঙ্গে পাপন ভাই, জালাল ভাই ওনার(পাপন) বাসায় দেড় ঘণ্টা মিটিং হয়েছে। আমি সবকিছু শেয়ার করেছি, আমি কেমন অনুভব করি, সেখানে অবশ্যই ইনজুরি একটা কনসার্ন ছিল।

আমরা এশিয়া কাপের আগের কথা বলছি, আমার বোর্ড প্রেসিডেন্ট ও ক্রিকেট অপারেশনস চেয়ারম্যানের সঙ্গে আমার লম্বা আলোচনা হয়। টিম ম্যানেজমেন্ট থেকে আমাকে অলমোস্ট কয়েকবার থ্রেটও দেওয়া হয়েছিল। এই রকম হলে আমরা অন্য ক্যাপ্টেন দেখব। সবকিছু নিয়ে আমি খুশি ছিলাম না। অনেক কিছু হয়েছে সেটা আমি আসলে বলতে চাই না, ক্রিকেট বোর্ড সবকিছুই জানে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...