| ঢাকা, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩

ইমরান খানকে ছাড়াই সরকার গঠনে এগিয়ে গেল নওয়াজ

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ ফেব্রুয়ারি ১৩ ২০:৪০:২৮
ইমরান খানকে ছাড়াই সরকার গঠনে এগিয়ে গেল নওয়াজ

পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি নির্বাচনী মাঠে তৃতীয় হয়েছেন। নির্বাচন-পরবর্তী অনিশ্চয়তার মধ্যে, নওয়াজ শরিফের সাথে সরকার গঠন থেকে পুরোপুরি সরে আসেন। পিপিপি এবং নওয়াজ শরিফের দল, পিএমএল-এন, নির্বাচনে দ্বিতীয় অবস্থানে থাকায় সাম্প্রতিক দিনগুলোতে আলোচনার পর ৩৫ বছর বয়সী এই রাজনীতিবিদ এই তথ্য দিয়েছেন।

কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা পাকিস্তানের ১৬ তম জাতীয় নির্বাচনে নেতৃত্ব দিচ্ছেন। নওয়াজ শরিফ ও বিলাওয়াল ভুট্টো যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছেন।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) বিলাওয়াল ভুট্টো বলেন, নওয়াজের দলের সঙ্গে জোটবদ্ধ হয়ে কেন্দ্রীয় সরকার গঠন করার ইচ্ছা নেই। তাই তিনি প্রধানমন্ত্রী পদে বসতে চান না। তাঁর দলের কেউ কেন্দ্রীয় সরকারে মন্ত্রিত্বের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন না।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী পদের জন্য তার দলের পক্ষ থেকে পিএমএল-এনের মনোনীত প্রার্থীকে সমর্থন দেয়া হবে। ফের নির্বাচনের সম্ভাবনাকে উড়িয়ে দিয়ে তিনি বলেন, তিনি দেশজুড়ে অশান্তি, সংঘাত চান না। নওয়াজকে বিলাওয়ার ভুট্টোর এমন সমর্থনের ফলে পাকিস্তানে রাজনৈতিক স্থবিরতা কেটে যাবে বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা। তারা বলেন, ইমরান খান যেহেতু দলীয়ভাবে নির্বাচনে যেতে পারেননি তাই পিটিআইয়ের সরকার গঠনে সম্ভাবনা অনেক ক্ষীণ। যা ইতোমধ্যে দলটির চেয়ারম্যান ব্যারিস্টার গহর সাফ জানিয়ে দিয়েছেন।

এই অবস্থায় রাজনীতির মাঠে প্রতিযোগিতা আরও কমে গেলো নওয়াজ শরিফের জন্যে। এদিকে, পাকিস্তানে ধর্মভিত্তিক দল মজলিস ওয়াহদাত-ই-মুসলিমিন (এমডব্লিউএম)-এর সঙ্গে জোটবদ্ধ হয়ে কেন্দ্র ও পাঞ্জাবে সরকার গঠন করবে দেশটির কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের প্রতিষ্ঠিত পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। সেই সঙ্গে, জামায়াত-ই-ইসলামির সঙ্গে খাইবার পাখতুনখোয়াতে প্রাদেশিক আইনসভায় সরকার গঠন করবে দলটি।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে দলটির মুখপাত্র রাউফ হাসান জানিয়েছেন, ইমরান খানের নির্দেশে সরকার গঠনে এগিয়ে যাবেন তারা। রাউফ হাসান আরও বলেন, জামায়াত-ই-ইসলামির সঙ্গে খাইবার পাখতুনখোয়াতে প্রাদেশিক পরিষদে সরকার গঠন করবে পিটিআই।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

আইপিএলের প্লে-অফ নিশ্চিত, কবে কোন দলের ম্যাচ

আইপিএলের প্লে-অফ নিশ্চিত, কবে কোন দলের ম্যাচ

নিজস্ব প্রতিবেদক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৫-এর প্লে-অফের চার দল চূড়ান্ত হয়ে গেছে। রোববার (২৪ ...

ওয়ানডে র‍্যাংকিংয়ে বাংলাদেশের বড় লাফ

ওয়ানডে র‍্যাংকিংয়ে বাংলাদেশের বড় লাফ

নিজস্ব প্রতিবেদক: আইসিসির সর্বশেষ ওয়ানডে র‍্যাংকিংয়ে সুখবর পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। অবস্থানের পরিবর্তন না হলেও ...

ফুটবল

জাপানের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিবে ব্রাজিল!

জাপানের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিবে ব্রাজিল!

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ ফিফা বিশ্বকাপ মাঠে গড়ানোর আগেই আলোচনার ঝড় উঠেছে এক চমকপ্রদ পূর্বাভাস ঘিরে। ...

হামজাদের নতুন কোচ থমাস ডুলি

হামজাদের নতুন কোচ থমাস ডুলি

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচ হিসেবে চূড়ান্ত হয়েছেন সাবেক মার্কিন ফুটবলার ...