| ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

এক নজরে দেখে নিন, বিপিএল চট্টগ্রাম পর্বের সময় সূচি!

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ ফেব্রুয়ারি ১২ ১৫:৫৬:৪২
এক নজরে দেখে নিন, বিপিএল চট্টগ্রাম পর্বের সময় সূচি!

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসর শুরু হয় ১৯ জানুয়ারি। ২৩ দিন কেটে গেছে এখন পর্যন্ত ৪৬ টির মধ্যে ২৮ টি ম্যাচ শেষ হয়েছে। সিলেট সফর শেষে বিপিএল ঢাকায় ফিরেছে। রাজধানীতে দ্বিতীয় পর্বের পর এবার বিপিএল হচ্ছে বন্দরনগরী চট্টগ্রামে।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৬ দিন ১২টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ১৩ তারিখ ১ম দিনে স্বাগতিক চিটাগং চ্যালেঞ্জার্স কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হবে। ম্যাচটি মাঠে গড়াবে দুপুর দেড়টায়। সন্ধ্যায় মাঠে নামবে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা রংপুর রাইডার্স। তাদের প্রতিপক্ষ খুলনা টাইগার্স।

রংপুর রাইডার্স দল ৮ ম্যাচে ৬ জয় ও ২ হারে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। দ্বিতীয় স্থানে থাকা কুমিল্লা ভিক্টোরিয়ান্স ৭ ম্যাচে ৫ জয় ও ২ হারে ১০ পয়েন্ট সংগ্রহ করেছে। এছাড়া তৃতীয় স্থানে রয়েছে উপকূলীয় নগর দল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। তারা ৮ ম্যাচে ১০ পয়েন্ট সংগ্রহ করেছে, ৫ জিতে এবং ৩ হারে। ফরচুন বরিশাল ৮ ম্যাচে ৪ হার এবং ৮ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে রয়েছে।

সিলেট পর্ব শুরুর আগে টেবিলের শীর্ষে থাকা খুলনা টাইগার্স রয়েছে পঞ্চম স্থানে। তারা ৭ ম্যাচে ৪ জয় ও ৩ হারে পেয়েছে ৮ পয়েন্ট। ষষ্ঠ স্থানে রয়েছে গতবারের রানার্সআপ সিলেট স্টাইকার্স। তারা ৯ ম্যাচে ৩ জয় ও ৬ হারে ৬ পয়েন্ট সংগ্রহ করতে পেরেছে। আর টেবিলের তলানিতে রয়েছে তারুণ্যে গড়া দল দুর্দান্ত ঢাকা। তারা ৯ ম্যাচে ১ জয় ও ৮ হারে পেয়েছে ২ পয়েন্ট।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বিক্রি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স!

বিক্রি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স!

নিজস্ব প্রতিবেদক: আইপিএলের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সে (কেকেআর) আসছে নতুন বিনিয়োগকারী। দলটির অন্যতম মালিক ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

ব্রাজিল-আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কবে, কখন

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ

ব্রাজিল-আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কবে, কখন

নিজস্ব প্রতিবেদক: কাতারে চলমান ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বের লড়াই ঘিরে বাড়ছে উত্তেজনা। টুর্নামেন্টে ...

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: অনূর্ধ্ব-১৭ ফুটবলে আর্জেন্টিনার বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছে অস্ট্রেলিয়া। ম্যাচের চূড়ান্ত বাঁশি বাজার ...