| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

টেস্ট থেকে সরে দাড়াচ্ছেন তাসকিন!

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ ফেব্রুয়ারি ০৩ ১৫:২৭:৩৮
টেস্ট থেকে সরে দাড়াচ্ছেন তাসকিন!

চলতি বিপিএলে ভালো ফর্মে আছেন তাসকিন আহমেদ। তবে কাঁধের চোট থেকে পুরোপুরি সেরে উঠতে পারেননি তিনি। গত বিশ্বকাপেও এই কন্ডিশনে খেলেছেন তিনি। শারীরিক চাপ কমাতে টেস্ট ফরম্যাট থেকে সরে আসতে চান তাসকিন। টেস্ট ক্রিকেটে তাকে ধরে না রাখার অনুরোধ জানিয়ে ইতিমধ্যেই বিসিবিকে চিঠি দিয়েছেন তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির হেড অব ক্রিকেট অপারেশনস জালাল ইউনিস। তাসকিনের চিঠি সম্পর্কে তিনি ক্রিকবাজকে বলেছেন: "তিনি চিঠিতে তাসকিনকে বলেছিলেন যে তিনি আর ক্রিকেটের দীর্ঘতর (টেস্ট) সংস্করণ খেলতে চান না।"

জালাল ইউনিস জানিয়েছেন, চলতি প্রিমিয়ার লিগের মৌসুম শেষ হওয়ার পর তার টেকনিক্যাল ডিরেক্টরের সঙ্গে বসে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি বলেছেন: “আমরা প্রিমিয়ার লিগের ম্যাচের পরে তার সাথে এই বিষয়ে বসব। কোচ চন্ডিকা হাথুরুসিংহে আসুক, তার সঙ্গেও কথা বলতে হবে।

উল্লেখ্য, বিপিএল শেষ হওয়ার তিনদিন পরই বাংলাদেশ পূর্ণাঙ্গ সিরিজ খেলতে নামবে শ্রীলঙ্কার বিপক্ষে। তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টির সঙ্গে যেখানে দুটি টেস্ট ম্যাচও রয়েছে। যার জন্য দল ঘোষণার আগে নিজের এই ইচ্ছার কথা জানিয়ে রাখলেন তাসকিন।

বিশ্বকাপের পর কিছু সময় বিরতি দিয়ে বিপিএল দিয়ে মাঠে ফিরেছিলেন তাসকিন। সর্বশেষ বিশ্বকাপেও ২৮ বছর বয়সী এই পেসার চোট নিয়ে খেলেছিলেন। এরপর দেশে ফিরে বিশ্রামে ছিলেন দুই মাস। ফলে ঘরে ও বাইরে নিউজিল্যান্ডের সঙ্গে তিন ফরম্যাটের সিরিজে তাসকিনকে পায়নি বাংলাদেশ।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...