| ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

আইসিসির বড় শাস্তির মুখে জিম্বাবুয়ের দুই তারকা ক্রিকেটার

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জানুয়ারি ২৫ ১৭:২১:০৩
আইসিসির বড় শাস্তির মুখে জিম্বাবুয়ের দুই তারকা ক্রিকেটার

মাদকের সঙ্গে জড়িত থাকার অভিযোগে জিম্বাবুয়ের দুই ক্রিকেটারকে সব ধরনের ক্রিকেট থেকে চার মাসের জন্য নিষিদ্ধ করেছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড। নিষিদ্ধ দুই ক্রিকেটার হলেন ওয়েসলি মাদিভারি ও ব্র্যান্ডন মাফুতা। একই সময়ে, তাদের গত তিন মাসের বেতনের 50% জরিমানা করা হয়েছে। এছাড়া আরেক ব্যাটার কেভিন কাসুজাকেও সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হয়েছে। গত সপ্তাহে তার শরীরে ডোপ ট্স্টে করলে মাদকের উপস্থিতি পাওয়া যায়।

এদিকে মাদিভারে ও মাভুতার ডোপ টেস্ট করা হয় গত মাসে। তখন এই দুই ক্রিকেটারের শরীরে মাদকের উপস্থিতি পাওয়া যায়। ফলে তাৎক্ষণিকভাবে তাদের ক্রিকেট থেকে বরখাস্ত করা হয়। এরপর তারা নিজের স্বপক্ষে আপিল করেন। অবশেষে গতকাল বুধবার এই দুই ক্রিকেটারের আপিলের শুনানি হয়। সে শুনানিতে অপরাধ প্রমাণিত হওয়ায় তাদের শাস্তির দেওয়া হয়। জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে, এই দুই ক্রিকেটার জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের আচরণবিধি লঙ্ঘন করেছেন। এমন কাজের জন্য তারা অনুশোচনা করেছেন বিধায় তাদের শাস্তি কমিয়ে দেওয়া হয়েছে।

এমন অভ্যাস থেকে বের হয়ে আসার জন্য তারা ইতিমধ্যে কাজ করা শুরু করেছেন। দুই ক্রিকেটারের পুনর্বাসন প্রক্রিয়া জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের মেডিকেল কর্মকর্তাদের দ্বারা পর্যবেক্ষণ করা হবে বলেও জানানো হয়েছে বোর্ড থেকে। গত বছরের ডিসেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে হোম সিরিজে জিম্বাবুয়ের হয়ে খেলেছেন মাদিভারে ও মাভুতা। মাদিভারে তিনটি টি-টোয়েন্টি ম্যাচই খেলেছেন। কিন্তু মাভুতা খেলেছেন শুধু শেষ টি-টোয়েন্টিতে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...