| ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

স্টোকসকে একার লড়াইয়ে নড়বড়ে পুজি পেল ইংল্যান্ড

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জানুয়ারি ২৫ ১৬:১৮:০০
স্টোকসকে একার লড়াইয়ে নড়বড়ে পুজি পেল ইংল্যান্ড

বেন স্টোকস উইকেট থেকে সরে গিয়ে কভার হিট করার পরিকল্পনা করেছিলেন। কিন্তু জাসপ্রিত বুমরাহের ডেলিভারি ব্যাট স্পর্শ করা দূরে ছিল, এবং পরিবর্তে তিনি তার অফ স্টাম্প হারিয়েছিলেন।

হায়দরাবাদে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ২৪৬ রানে গুটিয়ে যায় সফরকারীরা। বেন স্টোকস ছাড়া আর কেউ ফিফটি করেননি। ৮৮ বলে ৬ চার ও ৩ ছক্কায় ৭০ রান করে শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হন ইংলিশ অধিনায়ক।

এর আগে দিনের প্রথম দিন টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালোই পেয়েছিল ইংল্যান্ড। বাজবলের ছাপ রেখে উদ্বোধনী জুটিতে ৫৫ রান যোগ করেন দুই ওপেনার বেন ডাকেট ও জ্যাক ক্রলি। ১২তম ওভারে ডাকেটকে (৩৫) এলবিডব্লিউর ফাঁদে ফেলে ব্রেক থ্রু এনে দেন রবিচন্দ্রন অশ্বিন। এরপর ৫ রানের ব্যবধানে আরেক ওপেনার ক্রলিকেও (২০) তুলে নেন ডানহাতি এই স্পিনার। মাঝখানে রবীন্দ্র জাদেজার শিকার হন তিনে নামা ওলি পোপ (১)।

৬০ রানে ৩ উইকেট হারানোর পর জো রুট ও জনি বেয়ারস্টোর ব্যাটে প্রতিরোধ গড়ে তোলে ইংল্যান্ড। বেশ বড় জুটিরই ইঙ্গিত দিচ্ছিলেন তারা। তবে অক্ষর প্যাটেলের দুর্দান্ত এক ডেলিভারিতে বোল্ড হয়ে পথ হারান বেয়ারস্টো। ৫৮ বলে ৫ চারে ৩৭ রানে ফেরেন এই ব্যাটার। তার বিদায়ে ভাঙে ৬১ রানের জুটি। রুটও (২৯) বেশিক্ষণ টেকেননি।

এরপর নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকলেও একপ্রান্ত আগলে রেখে লড়াই চালিয়ে যান স্টোকস। অধিনায়কের ব্যাটে চড়ে দুইশ পাড়ি দেয় ইংল্যান্ড। জাদেজাকে ছক্কা মেরে ফিফটি ছোঁয়া স্টোকস আগ্রাসী ব্যাটিংয়ে চিন্তায় ফেলে দেন রোহিত শর্মাকে। ভারতীয় অধিনায়ক তাই প্রায় সব ফিল্ডারকেই পাঠান বাউন্ডারি লাইনে পাঠান তিনি। শেষ পর্যন্ত দারুণ এক ডেলিভারিতে স্টোকসকে থামান বুমরাহ। দলের হয়ে দুটি উইকেট নেন তিনি। সর্বোচ্চ তিনটি করে শিকার জাদেজা ও অশ্বিনের।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের মাটিতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজনের সম্ভাবনা জোরালো হয়েছে। সবকিছু ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...